Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 June 2026

বিয়ে হচ্ছে রুদ্র-ধারার, হাউমাউ কান্না নিপার! ‘মিঠাই’ ধারাবাহিকের নতুন টুইস্টে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়, মনের মানুষকে হারানোর ভয় ঘিরে ধরেছে নিপাকে, ভেবেই হাউ হাউ করে কাঁদছে নিপা

বিয়ে হচ্ছে রুদ্র-ধারার, হাউমাউ কান্না নিপার! ‘মিঠাই’ ধারাবাহিকের নতুন টুইস্টে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়, মনের মানুষকে হারানোর ভয় ঘিরে ধরেছে নিপাকে, ভেবেই হাউ হাউ করে কাঁদছে নিপা

এই মুহূর্তে বাংলা সেরা ধারাবাহিক বললেই উঠে আসে জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের নাম। অসাধারণ ফলাফল করে ইতিমধ্যেই টিআরপি তালিকার শীর্ষস্থানটি ছয় মাসেরও বেশি সময় ধরে নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায় অভিনীত এই ধারাবাহিকটি।

তবে এই ধারাবাহিকে মিঠাই এবং সিদ্ধার্থের পাশাপাশি নিপা এবং রুদ্রের ভালোবাসাও মন কেড়েছে নেটিজেনদের। তবে রুদ্রর প্রতি ভালোবাসা অনেকটাই নিপার একতরফা। তবে এবার তাদের সম্পর্কে প্রবেশ করেছে তৃতীয় ব্যক্তি ধারা। আর তাকে নিয়েই দুঃস্বপ্ন দেখে এবার আতঙ্কিত হয়ে পড়ল সিদ্ধার্থের ছোট বোন নিপা।

প্রসঙ্গত বর্তমানে মোদক বাড়িতে প্রবেশ করেছে পুলিশ অফিসার ধারা। যার প্রতি বেশ আকৃষ্ট হতে দেখা গিয়েছে রুদ্রকেও। কিন্তু তাদের এই বন্ধুত্ব মোটেও ভালো ভাবে নিতে পারছে না বাড়ীর ছোট মেয়ে নিপা। ইতিমধ্যেই স্বপ্ন দেখেছে সে যে ধারা এবং রুদ্রের বিয়ে হয়ে যাচ্ছে। ধারার গলায় রুদ্রকে মালা পরাতে দেখে কেঁদেও ফেলেছে নিপা।

আরও পড়ুন: ষ্টার জলসার সিরিয়ালে ঘুষি মেরে মেরে আগুন নেভাচ্ছে ‘মন ফাগুন’ এর ঋষি! অভিনেতা শন ব্যানার্জির কান্ড দেখে হাসির রোল নেট দুনিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য কিছুদিন আগে বরবেশে দেখতে পাওয়া গিয়েছিল রুদ্রকে। তবে এবার বোঝা গেল সত্যিকারের বিয়ে নয় বরং গোটাটাই নিপার স্বপ্নের দৃশ্য। তবে ইতিমধ্যেই এই প্রোমো চাঞ্চল্য ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই মনে করছেন তাহলে হয়তো নিপা নয় বরং বাস্তবেও ধারাকেই বিয়ে করতে দেখা যাবে রুদ্রকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial