Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

সামনে এল সুপারস্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন স্বামীর নাম! টলিউড অভিনেতা ওম সাহানির স্ত্রী হতে চলেছেন অভিনেত্রী, স্বামী-স্ত্রী হতে চলেছেন ওম-শ্রাবন্তী

সামনে এল সুপারস্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন স্বামীর নাম! টলিউড অভিনেতা ওম সাহানির স্ত্রী হতে চলেছেন অভিনেত্রী, স্বামী-স্ত্রী হতে চলেছেন ওম-শ্রাবন্তী

টলিউডের বড়পর্দায় এবার প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং টলিউড অভিনেতা ওম সাহানি। খুব শীঘ্রই একটি হরর থ্রিলার সিনেমায় একসঙ্গে দেখতে পাওয়া যাবে টলিউডের এই দুই জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীকে। জানা গিয়েছে পর্দায় অভিনেতা ওম সাহানির স্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত বর্তমানে টলিউডে নতুন জুটি নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার মধ্যেই এবার তৈরি হল শ্রাবন্তী এবং ওমের নতুন জুটি। জানা গিয়েছে টলিউডের এক নতুন পরিচালক অয়ন দে তৈরি করতে চলেছেন ‘ভয় পেও না’ নামের এই মুভিটি। যেখানে সদ্য বিবাহিত দম্পতির চরিত্র দেখতে পাওয়া যাবে শ্রাবন্তী এবং ওমকে। প্রসঙ্গত এর আগে ‘হুল্লোড়’ সিনেমায় একসঙ্গে কাজ করলেও এই প্রথম একে অপরের বিপরীতে কাজ করবেন তারা।

এ প্রসঙ্গে অভিনেত্রী ইতিমধ্যেই মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। জানিয়েছেন ওম সাহানি তার খুবই ভালো বন্ধু এবং তার বিপরীতে অবশেষে কাজ করতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত। অপরদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগ মেলায় বেশ আপ্লুত অভিনেতা নিজেও। টলিউডের সূত্রের খবর আগামী বছর জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে নতুন এই সিনেমাটির শুটিং।

আরও পড়ুন: জিনিয়াস ‘মিঠাই’কে শুধুমাত্র ব্যবসা নয় বরং পড়াশোনা শেখাক সিদ্ধার্থ! সোশ্যাল মিডিয়ায় জোরদার দাবি অনুগামীদের, মিঠাইকে পড়াশোনা শেখাক সিদ্ধার্থ চান নেটিজেনরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment