Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

একা একাই দাঁড়াতে শিখে নজির গড়লো কারিনার দ্বিতীয় সন্তান! ছেলেকে নিয়ে গর্বিত করিনা গুটি গুটি পায়ে একা দাঁড়াতে শিখল সইফিনা পুত্র জাহাঙ্গীর, তুমুল ভাইরাল ছবি

একা একাই দাঁড়াতে শিখে নজির গড়লো কারিনার দ্বিতীয় সন্তান! ছেলেকে নিয়ে গর্বিত করিনা গুটি গুটি পায়ে একা দাঁড়াতে শিখল সইফিনা পুত্র জাহাঙ্গীর, তুমুল ভাইরাল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় জেহ আলি খানের। দেখতে দেখতে ৯ মাস পার করে ফেলেছে এই একরত্তি। দাদা তৈমুর আলি খানের মতো ধীরে ধীরে পাপরাজিতদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সেও। এখন থেকেই তার ছবি তোলার অপেক্ষায় থাকেন তারা। বলিউডের এই তারকা জুটি তাদের প্রথম পুত্র অর্থাৎ তৈমুরের নাম নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল সমস্ত মিডিয়াতে। সেই কারণেই এবার ছোট ছেলের নাম জাহাঙ্গীর তা প্রকাশ করেছেন অনেক পরেই। সে সকলের কাছে জেহ আলি খান নামেই পরিচিত।

জেহ’র জন্মের পরেই তার মুখ প্রকাশ্যে আনেননি খান পরিবার। তবে কদিন আগেই তার ছবি প্রকাশ্যে এসছে। প্রকাশ্যে আসা মাত্রই তার ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটনাগরিকদের মধ্যে। সম্প্রতি কারিনা কাপুর খান তার ছোট ছেলের একটি ছবি শেয়ার করেছেন যা ইতিমধ্যেই ভাইরাল।

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে জেহ আলি খান ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করছে। তার পরনে ছিল ক্রিম রঙের ওয়ানপিস। এই একরত্তির ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “ওর প্রথম উঠে দাঁড়ানো শুধু আমার #আমার ছেলে #সময় বয়ে যাচ্ছে”। ছবিটি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করার পরেই তাদের পরিবারের সদস্যরা এবং বলিউডের বিভিন্ন তারকারা জেহ’র উদ্দেশ্যে ভালোবাসা জানিয়েছেন।

আরও পড়ুন: বাবা মালিক কয়েক হাজার কোটি টাকার! এবার বড় স্বস্তি পেল আরিয়ান, NCB-অফিসে আর প্রতি সপ্তাহে দিতে হবে না হাজিরা, আর প্রতি সপ্তাহে দিতে হবে না হাজিরা

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন কারিনা কাপুর খান। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী। শুরুর সময় থেকে একের পর এক হিট ছবি দিয়ে গেছেন তার দর্শকদের। ২০২২’এ আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই তার অনুরাগীরা তার আসন্ন ছবির অপেক্ষায় দিনগোনা শুরু করে দিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bollywood