Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

টিউশন পড়তে গিয়ে কোচিং ক্লাসেই পড়াশুনা না করে প্রেমিকের হাত ধরে উদ্দাম নাচলেন এক কিশোরী! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে তুমুল ভাইরাল ভিডিও

টিউশন পড়তে গিয়ে কোচিং ক্লাসেই পড়াশুনা না করে প্রেমিকের হাত ধরে উদ্দাম নাচলেন এক কিশোরী! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে তুমুল ভাইরাল ভিডিও

আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া আট থেকে আশি সমস্ত বয়সের মানুষের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। নেটদুনিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। স্কুলে কিংবা কলেজে পড়াকালীন আমরা প্রায় সকলেই একটা আধটা প্রেম করেছি। আর একই কোচিং’এ পড়তে গিয়ে প্রেম হয়েছে অনেকেরই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বাংলাদেশের দুই কিশোর-কিশোরীকে নিজের কোচিং ক্লাসে রোমান্টিক গানে একে অপরের সাথে নাচতে দেখা গিয়েছে।

সম্প্রতি বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। প্রায় দু’বছর আগে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। পুরনো এই ভিডিওটি সম্প্রতি নেটিজেনদের মধ্যে আবারো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে দুই কিশোর-কিশোরী নিজেদের কোচিং ক্লাসে কোন একটি প্রোগ্রামের জন্য ঐ দেশের ‘বৈশাখের বিকেল বেলায়’ গানটির সাথে যুগলে নেচে পারফর্ম করছেন তাদের বন্ধুদের সামনেই।

তাদের দুজনকে দেখে বোঝাই যাচ্ছিল তারা একে অপরের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ। ভিডিওতে সেই নিয়ে মজা করতেও দেখা গিয়েছে তাদের বন্ধুদের। যুগলে এই রোমান্টিক গানে বেশ জমিয়ে নাচ করেছেন এনারা। ভিডিওটিতে দেখা গিয়েছে পিছনের চেয়ারে আরো বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে বসে থাকতে। তবে কোন শিক্ষককে দেখা যায়নি ভিডিওতে। তাদেরই কোন এক বন্ধু এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছে, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। এই মুহূর্তে যে ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে।

আরও পড়ুন: পিরামিডের সামনে ফটোশুটে বিতর্কে জড়ালেন মডেল সালমা-আল-শাইমি এবং তার ফটোগ্রাফার।

পুনরায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই বেশ উপভোগ করে দেখছেন নেটদুনিয়ার নেটিজেনদের একাংশ, তা তাদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। যে সমস্ত তরুণ প্রজন্মের চোখে পড়েছে এই ভিডিওটি তারা বেশ হাসি মুখেই যে ভিডিওটি দেখেছেন, তা নিঃসন্দেহেই বলা যায়। তবে ভিডিওটিতে যে দুই কিশোর-কিশোরীকে দেখা গিয়েছে তাদের যে একসাথে মানিয়েছে, তা বলতেই হয়। উল্লেখ্য, তাদের নাচ দেখেই স্পষ্ট তারা বেশ অনুশীলন করে তবেই বানিয়েছিলেন ভিডিওটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment