Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

অবশেষে মা হতে চলেছেন তৃণা সাহা! খড়কুটোর দর্শকদের জন্য খুশির খবর, রীতিমতো উত্তেজিত ধারাবাহিক অনুরাগীরা, তুমুল ভাইরাল ভিডিও

অবশেষে মা হতে চলেছেন তৃণা সাহা! খড়কুটোর দর্শকদের জন্য খুশির খবর, রীতিমতো উত্তেজিত ধারাবাহিক অনুরাগীরা, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খরকুটো’। শুরু থেকেই এই ধারাবাহিক নজর কেড়েছিল দর্শকদের। তবে মাঝের দিকে এই ধারাবাহিকের টিআরপি পড়ে গিয়েছিল অনেকটাই, তবে বর্তমানে নিজের জায়গা আবারো ফিরে পেয়েছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক। মা হতে চলেছে গুনগুন! এই খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে প্রশ্ন জেগেছে অনেক। আবারো সৌগুনকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকেই।

সম্প্রতি স্টার জলসার পর্দায় ‘খরকুটা’ ধারাবাহিকের একটি নতুন প্রোমো দেখানো হয়েছে। এই মুহূর্তে সেই নতুন প্রোমো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। স্টার জলসার অফিশিয়াল পেজ থেকেই সেই প্রোমো শেয়ার করা হয়েছে নেটিজেনদের মাঝে, যা শেয়ার করা মাত্রই ভাইরাল হয়েছে ধারাবাহিক অনুরাগীদের মধ্যে। এই মুহূর্তে ধারাবাহিকে গুনগুন ও সৌজন্যর প্রেম জমে উঠেছে আরো। তার মাঝেই এমন প্রমো। খুব স্বাভাবিকভাবেই এই প্রমো দেখার পর অনেকেই ভাবছেন তবে এবার কি গুনগুন ও সৌজন্যর কোল আলো করে আসতে চলেছে ছোট্ট গুনগুন?

সামনেই বড়দিন। আর সেই উপলক্ষেই সম্প্রতি ভাইরাল হওয়া ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, গুনগুন স্যান্টাক্লজ সেজে সকলের ঘরে ঘরে গিয়ে তাদের মাথার কাছে মোজায় করে উপহার রেখে আসছে। কিন্তু নিজের ঘরে এসে সে তার ক্রেজিকে খুঁজে না পেয়ে বেশ অবাক হয়ে পড়ে। তবে তার পরেই সে লক্ষ্য করে একটি মোজা খাটের মাঝে টুনিলাইট দিয়ে সাজিয়ে রাখা রয়েছে। আর এই দৃশ্য দেখেই বেশ খুশি হয়ে যায় গুনগুন।

আরও পড়ুন: দীপিকা-রণবীরের বিয়ের লুক কপি করলেন আদিত্য-শ্বেতা! ঘোর সমালোচনা নেট দুনিয়ায়

এরপরেই সে মোজাটা হাতে তুলে নিয়ে দেখে তার মধ্যে রয়েছে একটি ছোট্ট পুতুল। যার উপর একটি ছোট্ট কাগজে লেখা ‘লিটিল গুনগুন’, যা দেখে অবাক হয় সে। এরপরে কি হতে চলেছে তা আন্দাজ করতে পেরেছেন ধারাবাহিক অনুরাগীরা। হয়তো সৌজন্য এবার বড়দিনের উপহার হিসেবে গুনগুনের কাছ থেকে ছোট্ট গুনগুনকে চেয়ে নেবে এমনটাই মনে করছেন অনেকে। তবে আগে কি হতে চলেছে তা দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্যায়। সত্যিই কি মা হতে চলেছে গুনগুন? তবে তা জানার জন্য অনুরাগীদের আরো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।

এই ধারাবাহিকে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। তার বিপরীতে সৌজন্যর চরিত্রে দেখা মিলছে কৌশিক রায়ের। শুরু থেকেই ধারাবাহিকে তাদের অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি তাদের অনস্ক্রিন রসায়ন আরো গভীর হয়ে উঠেছে ধারাবাহিকের পর্দায়, যা বেশ উপভোগ করছেন ধারাবাহিক অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment