Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

মেয়র পদে শপথ ফিরহাদের, সতীর্থদের দিলেন সফল কাউন্সিলর হওয়ার মন্ত্র 

মেয়র পদে শপথ ফিরহাদের, সতীর্থদের দিলেন সফল কাউন্সিলর হওয়ার মন্ত্র 

দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম। পুরসভার চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন সাংসদ মালা রায়। মঙ্গলবার দু’জনকেই শপথ বাক্য পাঠ করান কলকাতা পুরসভার প্রবীণ কাউন্সিলর রাম পেয়ারে রাম। 

এদিন ডেপুটি মেয়র সহ বাকি মেয়র পারিষদদের শপথ বাক্য পাঠ করান ফিরহাদ হাকিম। শপথগ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে সতীর্থ কাউন্সিলরদের উদ্দেশ্যে ফিরহাদ হাকিমের বার্তা, সফল কাউন্সিলর হওয়ার একটাই মন্ত্র, যখন ডাকি তখন পাই। এটা করতে পারলে সফল কাউন্সিলর হবেন। সকলকে একটাই অনুরোধ, মানুষ যখন ডাকবেন তখনই পৌঁছতে হবে। তারপরেই তিনি বলেন, সবাই সবার ওয়ার্ডের দায়িত্ব নিলেই পুরো কলকাতা শহরটা সুন্দর হয়ে উঠবে। 

উপস্থিত সমস্ত কাউন্সিলর এবং মেয়র পারিষদদের উদ্দেশ্যে ফিরহাদ বলেন, অনেক প্রত্যাশা নিয়ে এই পুরবোর্ড নির্বাচন করেছেন মমতা ব্যানার্জি। তাই আমাদের একটাই শপথ, কলকাতাকে বিশ্বের সেরা শহরে পরিণত করতে হবে। প্রত্যাশা পূরণ করতে হবে মুখ্যমন্ত্রীর। যাতে কলকাতার মানুষ বলেন, আমাদের বোর্ডই কলকাতা পুরসভার সর্বকালের সেরা পুরবোর্ড। 

আরও পড়ুন: প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের উপর হামলা, ডোমকলে সাসপেন্ড তৃণমূল কাউন্সিলার

পাশাপাশি এদিন নবনির্বাচিত মেয়রের বার্তা, আমরা কেউ বিশেষ কোনও ব্যক্তি নই। আমরা সকলেই মানুষের সেবক। আমি কলকাতার প্রধান সেবক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal