Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

খুব কাছের মানুষ কে হারালেন অভিনেত্রী তৃণা সাহা! নতুন বছরের শুরুতেই অভিনেত্রীর পরিবারে নেমে এলো শোকের ছায়া, বছরের প্রথম দিন পরিবারের সদস্যকে হারালেন তৃণা সাহা

খুব কাছের মানুষ কে হারালেন অভিনেত্রী তৃণা সাহা! নতুন বছরের শুরুতেই অভিনেত্রীর পরিবারে নেমে এলো শোকের ছায়া, বছরের প্রথম দিন পরিবারের সদস্যকে হারালেন তৃণা সাহা

নতুন বছরের শুরুতেই অভিনেত্রী তৃণা সাহার জীবনে নেমে এলো এক বড় বিপর্যয়। ২০২২ এর ১লা জানুয়ারি মারা গেলেন অভিনেত্রী তৃণার দাদু। সোশ্যাল মিডিয়ায় ৩ তারিখ সেই কথাই জানালেন অভিনেত্রী। দাদুর সাথে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন তারার দেশে আবার আমাদের দেখা হবে! তোমাকে মিস করব বলাটাও আসলে কম বলা হয়ে যাবে’!

অভিনেত্রীর এই খারাপ সময়ে সকলেই তার পাশে এসে দাঁড়িয়েছে। সকলেই সমবেদনা জানিয়েছেন। অভিনেত্রীর দাদুর আত্মার শান্তি কামনা করেছেন সকলে। অভিনেত্রী পার্নো মিত্র ও তাকে মন শান্ত রাখতে বলেছেন। নীল ভট্টাচার্য অর্থাৎ তৃণা র স্বামী প্রচন্ডভাবে তাকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করছে।

প্রসঙ্গত নীল এবং তৃণা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিল এবং অবশেষে গত বছর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েতে হাজির হয়েছিলেন অনেক চেনা মুখ এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘জঘন্য’ হিন্দি বলে তীব্র সমালোচনার শিকার অভিনেত্রী রশ্মিকা মন্দানা! ‘ইনি আবার জাতীয় ক্রাশ?’ কটাক্ষের সুরে প্রশ্ন নেটিজেনদের, ‘জঘন্য’ হিন্দি বলে নেটিজেনদের তীব্র ট্রোলের শিকার রশ্মিকা মন্দানা

বর্তমানে নীল কে আমরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উমা তে দেখতে পাচ্ছি এবং তৃণা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো তে অভিনয় করছেন। সম্প্রতি এই ধারাবাহিকের TRP রেটিং কম হওয়ায় তালিকার বাইরে এই ধারাবাহিক। আগে স্টার জলসার পর্দায় সন্ধে ৭:৩০ বাজলেই এই ধারাবাহিক দেখানো হতো তবে এখন থেকে এই সময়ে নতুন ধারাবাহিক আলতা ফড়িং দেখানো হবে এবং খড়কুটো দেখাবো হবে দুপুর ২:৩০ এ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment