Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

‘জঘন্য’ হিন্দি বলে তীব্র সমালোচনার শিকার অভিনেত্রী রশ্মিকা মন্দানা! ‘ইনি আবার জাতীয় ক্রাশ?’ কটাক্ষের সুরে প্রশ্ন নেটিজেনদের, ‘জঘন্য’ হিন্দি বলে নেটিজেনদের তীব্র ট্রোলের শিকার রশ্মিকা মন্দানা

‘জঘন্য’ হিন্দি বলে তীব্র সমালোচনার শিকার অভিনেত্রী রশ্মিকা মন্দানা! ‘ইনি আবার জাতীয় ক্রাশ?’ কটাক্ষের সুরে প্রশ্ন নেটিজেনদের, ‘জঘন্য’ হিন্দি বলে নেটিজেনদের তীব্র ট্রোলের শিকার রশ্মিকা মন্দানা

এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী বললেই উঠে আসে রশ্মিকা মন্দানার নাম। সম্প্রতি অভিনেতা আল্লু অর্জুন এর সঙ্গে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘পুষ্পা’। যা ইতিমধ্যেই বক্সঅফিসে তৈরি করে ফেলেছে বিভিন্ন রকম রেকর্ড। কিন্তু এবার তার মধ্যেই খারাপ হিন্দি বলে ওভার অ্যাক্টিং করার জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হতে হলো দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রীকে।

প্রসঙ্গত ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ নামক কন্নড় ছবির মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। দক্ষিণী সুপারস্টার হলেও তার জনপ্রিয়তা পাল্লা দিতে পারে বলিউডের নামিদামি প্রথম সারির নায়িকাদেরও। তবে এবার বোধহয় সেই জনপ্রিয়তাই তার কাল হয়ে দাঁড়ালো। কারণে এদিন ভারত ব্যাপী ভক্তদের খুশি করার জন্যই হিন্দিতে কথা বলতে চেষ্টা করেছিলেন অভিনেত্রী। কিন্তু তার প্রচন্ড খারাপ হিন্দি পাশাপাশি ‘ওভার অ্যাক্টিং’ দেখে বেশ বিরক্ত হয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ।

প্রসঙ্গত অসাধারণ এক্সপ্রেশন এবং সৌন্দর্যের জন্য তামিল এই অভিনেত্রীকে ভারতের জাতীয় ক্রাশ বলা হয়। কিন্তু এই দিনের ভিডিও দেখার পর অনেকেই মনে করছেন তাকে ভারতের জাতীয় ক্রাশ বলে ডাকার কোনো মানে হয় না। বলাই বাহুল্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে এখনো পর্যন্ত কোন রকম পাল্টা সদুত্তর দিতে দেখা যায়নি তাকে।

আরও পড়ুন: Netflix এ অংশ নিতে চলেছে সত্যজিৎ রায়ের Anthology ভিত্তিক গল্প ‘Ray’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment