Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

অভির বিয়ের হলুদ উড়ে গিয়ে পড়ল উমার গায়ে! ‘উমা’ ধারাবাহিকের ‘গাঁজাখুরি’ গল্প দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

অভির বিয়ের হলুদ উড়ে গিয়ে পড়ল উমার গায়ে! ‘উমা’ ধারাবাহিকের ‘গাঁজাখুরি’ গল্প দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

কিছুদিন আগে জি বাংলার পর্দায় মহিলা ক্রিকেটার এর জীবন কাহিনী নিয়ে শুরু হয়েছিল ‘উমা’ ধারাবাহিকটির পথ চলা। ইতিমধ্যে বেশ কয়েকবার গল্পের কারণে ধারাবাহিকটি প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। পাশাপাশি টিআরপি তালিকাতেও গুটিগুটি পায়ে উপরের দিকে এগোতে শুরু করেছিল নতুন সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকটি।

যা থেকে প্রমাণ হয়ে গিয়েছিলো আস্তে আস্তে দর্শকমহলে নিজের জায়গা তৈরি করছে ‘উমা’। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো তীব্র সমালোচিত হল সোশ্যাল মিডিয়ায়। কারণ নেটিজেনরা মনে করছেন একই ধরনের গাঁজাখুরি গল্প দেখানো শুরু হয়েছে ধারাবাহিকে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের নায়িকার একমাত্র উদ্দেশ্য বাংলার হয়ে ক্রিকেট খেলা। কারণ তার ফলেই একমাত্র ভারতীয় টিমের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাবে সে। অপরদিকে ধারাবাহিকের নায়ক অভির বিয়ে ঠিক হয়েছে বিখ্যাত মহিলা ক্রিকেটার আলিয়া ওরফে অভিনেত্রী শ্রীতমা মিত্রের সঙ্গে। তবে দর্শকরা আগে থেকেই জানতেন শেষ মুহূর্তে গিয়ে নায়িকার সঙ্গে বিয়ে হবে অভিমন্যুর।

আরও পড়ুন: পর্দায় একে অপরের চরম শত্রু! তবে ‘রিনি’ মিশমী দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না ‘উর্মি’ অন্বেষা! দুজনের বন্ধুত্বে মুগ্ধ নেটিজেনরা, শুভেচ্ছায় ভাসলেন ‘উর্মি’ অন্বেষা

তবে এবার দেখা গেল নায়ক এর গায়ে ছোঁয়ানো হলুদ উড়ে গিয়ে পরলো নায়িকা উমার গায়ে। বলাই বাহুল্য এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষর সম্মুখীন হয়েছে। দর্শকদের একাংশ মনে করছেন আলাদা কিছু নয় বরং বাকি সিরিয়ালের মত বস্তাপচা, গাঁজাখুরি গল্প দেখানো শুরু করেছে এই ধারাবাহিকেও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment