Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

‘কোনোদিন গান না শিখেও সোজা গায়িকা হয়ে গেল ফুলঝুরি’! “ধূলোকণা’র ‘নাটকীয়তা’ দেখে চরম বিরক্ত দর্শকরা, ট্রোলিংয়ে ভরাল নেটিজেনরা

‘কোনোদিন গান না শিখেও সোজা গায়িকা হয়ে গেল ফুলঝুরি’! “ধূলোকণা’র ‘নাটকীয়তা’ দেখে চরম বিরক্ত দর্শকরা, ট্রোলিংয়ে ভরাল নেটিজেনরা

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘ধূলোকণা’ যেখানে টলিউড অভিনেত্রী মানালি দে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। তবে এবার ধারাবাহিকের গল্পের কারণে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন হতে হলো ধারাবাহিকটিতে। কারণ দর্শকদের একটি বড় অংশ মনে করছেন ধারাবাহিকের গল্প ক্রমশ অতিনাটকীয় এবং অবাস্তব হয়ে উঠছে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের নায়ক লালন গাড়ি চালানোর পাশাপাশি অসাধারন গান গায় এবং নিজের গান সে নিজেই বাঁধে। পাশাপাশি সে স্বপ্ন দেখে একদিন বড় গায়ক হয়ে ওঠার। তার এই স্বপ্ন পূরণে আপাতত সাহায্য করছে ধারাবাহিকের নেতিবাচক চরিত্র চড়ুই।

তবে ধারাবাহিকের নায়িকা ফুলঝুরিকে এখনো পর্যন্ত লোকের বাড়িতে কেবল মাত্র কাজ করতেই দেখা গিয়েছে। কিন্তু এবার ধারাবাহিকের গল্প মোড় নিয়েছে অন্যদিকে। যেখানে দেখা যাচ্ছে লালন এবং চড়ুইকে অবাক করে দিয়ে ফুলঝুরি এবার উঠে এসেছে মঞ্চে। প্রকাশ্যে গান গাওয়ার জন্য পাশাপাশি লালনের মতো সেও হয়ে উঠবে বড় গায়িকা।

আরও পড়ুন: পরিবেশকর্মী দিশা রবির গ্রেফতারের প্রতিবাদে সবর বলিউড মহল

বলাই বাহুল্য ধারাবাহিকের গল্প দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা। কারণ, তারা মনে করছেন অতিনাটকীয় তো বটেই, ধারাবাহিকের গল্প এখন ধীরে ধীরে হয়ে উঠছে চরম অবাস্তব। পাশাপাশি এই কারণেই ক্রমশ জনপ্রিয়তা কমছে ধারাবাহিকটির এমনটাই মত দর্শকদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment