Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

‘পুরো পেত্নী লাগছে’! গোয়ার বিচ থেকে স্বল্প পোশাকে ছবি শেয়ার করতেই তুমুল ট্রোলের শিকার হলেন ‘রিনি’ মিশমি দাস, ভাইরাল ছবি

‘পুরো পেত্নী লাগছে’! গোয়ার বিচ থেকে স্বল্প পোশাকে ছবি শেয়ার করতেই তুমুল ট্রোলের শিকার হলেন ‘রিনি’ মিশমি দাস, ভাইরাল ছবি

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’তে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেত্রী মিশমী দাস। তার চরিত্রের নাম রিনিতা। এই চরিত্রে অভিনয় করে দর্শকদের বেশ নজর কেড়েছেন অভিনেত্রী। এছাড়াও হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মাঞ্ঝা’তেও নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন মিশমী। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম টিনা। বর্তমানে এই দুটি ধারাবাহিক একইসাথে চালিয়ে যাচ্ছেন এই ছোটপর্দার অভিনেত্রী।

মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও বর্তমানে তিনি অভিনেত্রী হিসেবে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছেন মিশমী দাস। বেশিরভাগ সময় অভিনেত্রীকে খোলামেলা পোশাকেই দেখা যায়। সম্প্রতি নতুন বছর শুরুর আগে নিজের প্রিয় শহর গোয়াতে গিয়েছিলেন তিনি। গোয়ার বিচ থেকে সূর্যাস্তের সময় নিজের বিকিনি পরা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। আর সেই ছবি শেয়ার হতেই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। ভাইরাল হওয়ার পর থেকেই নেটনাগরিকদের একাংশের কাছে কটাক্ষের শিকার হয়েছেন মিশমী দাস।

তার এই ছবি দেখে কেউ লিখেছেন, এই পোশাকে তাকে ভীষণ বাজে দেখাচ্ছে। আবার কেউ সরাসরি অভিনেত্রীকে তার এই ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার পরামর্শ দিয়েছেন। আবার কেউ কেউ তাকে ঘাড় ব্যাঁকা পেত্নী বলেছেন। নেটিজেনদের একাংশের অভিনেত্রীর এই ছবি পছন্দ হয়নি। তবে তাতে অভিনেত্রীর বিশেষ কিছুই যায় আসে না, কারণ তিনি এমন ধরনের খোলামেলা পোশাক পরতেই বেশি ভালোবাসেন। তবে অভিনেত্রী এই ছবি শেয়ারের মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন সকলকে, সেইদিকে নজর যায়নি অধিকাংশেরই।

আরও পড়ুন: সর্বজয়া এবং সঞ্জয় কে বাড়ির মালিক থেকে চাকর বানানোর হুমকি দিল মনশিত, মনশিতকে ধুয়ে দিল জয়া, তুমুল ভাইরাল ভিডিও

তিনি নিজের এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ২০২২-এর শুরুটা তার রুক্ষভাবেই হয়েছে। নতুন বছর শুরুর আগেই গোয়াতে আনন্দ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এমনকি এতটাই অসুস্থ হয়েছিলাম যে বিছানা ছেড়ে উঠতে পারেননি। এমনকি ফেরার ফ্লাইটও মিস করেছেন তিনি। যার ফলে ফিরে কাজে যোগ দিতে পারেননি তিনি। এই পুরো ঘটনার জন্য তিনি ভীষণ ভাবে বিরক্ত হয়ে ছিলেন। এর পাশাপাশি অভিনেত্রী আরো জানান, তিনি এই সবের মাঝে একটা জিনিস বুঝেছেন যতই যাই হয়ে যাক জীবন নিজের ছন্দে ঠিক বয়ে চলবে। সবশেষে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মিশমী দাস। তবে তার এই লেখাটা অনেকেই এড়িয়ে গিয়েছেন। অভিনেত্রী এই পোস্ট শেয়ার করার পর অনেকেই তার সুস্থতা কামনা করে তিবাচক মন্তব্যও করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment