Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

দুধ আর ঝোলাগুড় দিয়ে হবে ‘খুকুমণি’র ফুলশয্যা’! ‘রোজ খাবার নষ্ট করা হয় এই সিরিয়ালে’, তীব্র কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

দুধ আর ঝোলাগুড় দিয়ে হবে ‘খুকুমণি’র ফুলশয্যা’! ‘রোজ খাবার নষ্ট করা হয় এই সিরিয়ালে’, তীব্র কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে স্টার জলসার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ‘খুকুমণি হোম ডেলিভারি’। সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি। আপাতত জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক এর পরেই স্থান করে নিয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’। তবে এবার এই ধারাবাহিকের নতুন প্রোমো দেখে রীতিমতো ক্ষুব্ধ হলেন ধারাবাহিকের দর্শকরা।

এদিনের প্রোমোতে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়ক বিহান যে মানসিকভাবে বেশ অসুস্থ তাকে ফুলশয্যার জন্য সাজিয়ে দিচ্ছে তার স্ত্রী খুকুমণি। কিন্তু তার আগে ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে অর্থাৎ বিহানের সৎ ভাই অর্থাৎ নিজের ভাসুরের সঙ্গে রীতিমতো লড়াই করতে দেখা গেল খুকুমণিকে। সেখানেই রুটি থেকে শুরু করে দুধ এবং গুড়ের মত খাবার নষ্ট করতে দেখা গেল ধারাবাহিকের চরিত্রদের। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ ‘খুকুমণি হোম ডেলিভারি’র দর্শকরা।

এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক দর্শক জানিয়েছেন যেভাবে প্রতিদিন নিয়ম করে এই ধারাবাহিকে প্রচুর খাবার নষ্ট করা হয় তার সমাজে ভুল বার্তা প্রেরণ করবে। যেখানে প্রতিদিন বহু মানুষ অভুক্ত অবস্থায় ঘুমাতে যান, সেখানে এই ধরনের দৃশ্য অত্যন্ত ক্ষতিকারক বলে মনে করছেন নেটদুনিয়ার বাসিন্দারা। তবে আপাতত খুকুমনির মারপিট এবং ফুলশয্যার দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

আরও পড়ুন: সবচেয়ে কাছের মানুষ কে হারালেন যশ দাশগুপ্ত! শোকের ছায়া অভিনেতার পরিবারে, কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা যশ, হদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তর মা জয়তী দাশগুপ্ত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment