Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

‘লোক দেখাতে কালো মেয়ে দত্তক নিয়েছেন সানি লিওনি’! মেয়ে নিশার অবহেলা করছেন মা সানি লিওনি, তীব্র কটাক্ষ নেটিজেনদের, ট্রোলড হলেন অভিনেত্রী

‘লোক দেখাতে কালো মেয়ে দত্তক নিয়েছেন সানি লিওনি’! মেয়ে নিশার অবহেলা করছেন মা সানি লিওনি, তীব্র কটাক্ষ নেটিজেনদের, ট্রোলড হলেন অভিনেত্রী

প্রাক্তন পর্নস্টার এবং বলিউড অভিনেত্রী সানি লিওনি ভারত থেকে নিশা নামের একটি কন্যা সন্তানকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন অনুগামীদের মধ্যে। সে সময় তার এই সিদ্ধান্ত তুমুল প্রশংসিত হয়েছিল নেটিজেনদের মধ্যে। তবে এবার মেয়ের গায়ের রং কালো হওয়ার জন্য তাকে অবহেলা করছেন সানি এবং তার স্বামী ড্যানিয়েল, এমনটাই অভিযোগ করলেন নেট দুনিয়ার বাসিন্দাদের একাংশ।

এদিন ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে ব্যস্ত রাস্তায় মেয়ে নিশার হাত ছেড়ে দিয়েছেন মা সানি লিওনি। এর পরেই তীব্র কটাক্ষ এবং আক্রমণের সম্মুখীন হতে হয় প্রাক্তন এই পর্নস্টারকে। তবে পাল্টা আসরে নেমে পড়েছেন অভিনেত্রীর অনুগামীরা। তারা জানিয়েছেন গায়ের রং এর কারনে কোনদিনই অভিনেত্রীকে কখনো কোনো বিভেদ করতে দেখা যায়নি। বরং সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি সকলকে ভালবাসেন।

আরও পড়ুন: ‘ষোলো কোটি টাকার ফেরারি গাড়ির সামনে উদ্দাম নাচ মিঠুন চক্রবর্তীর পুত্ৰবধূ মাদালসা শর্মার! তুমুল ভাইরাল অভিনেত্রীর সাহসী পোশাকের এই ‘দামি’ নাচ, ভাইরাল ভিডিও

এদিন গোটা বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রীর স্বামী ড্যানিয়েল। তিনি জানিয়েছেন তাদের যমজ দুই সন্তান অত্যন্ত ছোট এবং দুরন্ত হওয়ায় তাদের সামলে রাখতে হয়। অপরদিকে নিশা বয়সে একটু বড় হওয়ায় সে একাই হাঁটাচলা করতে পারে। পাশাপাশি ড্যানিয়েল জানিয়ে দিয়েছেন মেয়েকে তারা কতটা ভালবাসেন তার প্রমাণ বাইরের কাউকে দেওয়ার কোনো দায় পরেনি তাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment