Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

পিঠখোলা ব্লাউজে ‘টিপ টিপ বরসা পানি’! ক্যাটরিনাকে এবার টেক্কা দিলেন উত্তমকুমারের নাত-বৌ দেবলীনা কুমার, ভাইরাল ভিডিও

পিঠখোলা ব্লাউজে ‘টিপ টিপ বরসা পানি’! ক্যাটরিনাকে এবার টেক্কা দিলেন উত্তমকুমারের নাত-বৌ দেবলীনা কুমার, ভাইরাল ভিডিও

পেশায় অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন অত্যন্ত দক্ষ নৃত্য শিল্পী হলেন মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরবের স্ত্রী দেবলীনা কুমার। ইতিমধ্যেই এক জনপ্রিয় নাচের রিয়েলিটি শোতে মেন্টরের ভূমিকায় হাজির ছিলেন তিনি। সেখানে প্রতিযোগীদের পাশাপাশি তার নাচ মাঝেমধ্যেই অবাক করেছে দর্শকদের।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মাঝেমধ্যেই নিজের নাচের ভিডিও অনুগামীদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।তবে মূলত ক্লাসিক্যাল ডান্সার হলেও দেবলীনা কিন্তু সব ধরনের গানে সমান স্বচ্ছন্দ। এবার তেমনই বলিউডের জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’তে পা মেলাতে দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে।

বলাই বাহুল্য এদিন তিনি ভিডিও শেয়ার করা মাত্রই তা ব্যাপক ভাইরাল হয় অনুগামীদের মধ্যে। সাদা-কমলা শিফন শাড়ি, সঙ্গে বিকিনি কাট পিঠ খোলা ব্লাউজ, খোলা চুল এবং ঝোলা দুল পরে বলিউডের গানে পা মিলিয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত সাহসী পোশাকের জন্য মাঝে মধ্যেই তাকে ট্রোলড হতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এদিন দেবলীনা প্রমান করে দিয়েছেন নিন্দুকদের কথায় কান দিতে তিনি নারাজ।

আরও পড়ুন: ‘বৌভাতের সকালের নতুন বউয়ের মত সেজে অপু গেল WBCS ইন্টারভিউ দিতে’! ‘অপরাজিতা অপু’র অবাস্তব ইন্টারভিউ দৃশ্যকে এবার তীব্র রোস্ট করলেন ইউটিউবার ঝিলম গুপ্তা, তুমুল ভাইরাল ভিডিও

এদিন তার ভাইরাল নাচের ভিডিও অনেককেই কমেন্টের মাধ্যমে প্রশংসাসূচক বাক্য লিখতে দেখা গিয়েছে। তারা জানিয়েছেন কলকাতার ক্যাটরিনা হয়ে উঠতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। অনেকে আবার জানিয়েছেন ক্যাটরিনার নাচ এর থেকেও অনেক বেশি ভালো পারফর্ম করতে সক্ষম হয়েছেন দেবলীনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment