Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
17 June 2026

অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে উদ্বোধন হল মোদক পরিবারের মিষ্টির হাব, মিঠাই ধারাবাহিকে খুশির বন্যা, হাজির দিতিপ্রিয়া, ভাইরাল ভিডিও

অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে উদ্বোধন হল মোদক পরিবারের মিষ্টির হাব, মিঠাই ধারাবাহিকে খুশির বন্যা, হাজির দিতিপ্রিয়া, ভাইরাল ভিডিও

শেষ কয়েক সপ্তাহ ধরে মিঠাই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। মোদক পরিবারের ব্যাবসার ক্ষতি করতে এবারে উপস্থিত হয়েছে আগারওয়ালের ছোট ছেলে ওমি আগারওয়াল। মোদক দের নতুন মিষ্টির হাব খুলতে দিতে চায় না সে। তাই অনেক রকম ষড়যন্ত্র করে মিঠাই এবং সিদ্ধার্থ সহ তাদের পরিবারের সমস্ত ময়রা দের আটক করে সে। কিন্তু অবশেষে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সিদ্ধার্থ এবং মিঠাই সফল হয় মিষ্টির হাব ওপেন করতে। মিঠাইয়ের গোপাল হেলপ করেছে বলেই তারা এত বড় বিপদ কাটিয়ে উঠতে পেরেছে এই বিশ্বাস মোদক পরিবারের।

অন্যদিকে মিষ্টির হাব ওপেনিং জমজমাট। বিশেষ অতিথি হিসেবে দেখা দিয়েছিল রানী রাসমণির দিতিপ্রিয়া রায়। ঐদিনের ওই বিশেষ পর্ব হয়ে উঠেছিল জমজমাট। সকলের মুখেই ঐদিন জয়ের হাসি ফুটে উঠেছিল। মিঠাইয়ের এই জয় দেখে খুশি হয়েছিলেন দর্শকেরাও।

ধারাবাহিকের এই নিত্যনতুন টুইস্টই দর্শকে উৎসাহী করে তোলে প্রতিদিন পর্ব গুলি দেখার জন্য। এখন তো আবার সিদ্ধার্থ ও মিঠাইয়ের প্রেম কাহিনী ও ধীরে ধীরে এগোচ্ছে। উচ্ছেবাবু ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে মিঠাই রাণীকে। যা নিয়ে প্রচন্ড উৎসাহী মিঠাই ভক্তরা। সকলেই অপেক্ষা করে আছে মিঠাই এবং সিদ্ধার্থের একটি রোমান্টিক মুহুর্ত দেখার জন্য।

আরও পড়ুন: অত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment