Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

কোথাও তাপমাত্রা মাইনাস ২০, কোথাও মাইনাস ৪০, প্রজাতন্ত্র দিবস পালন ITBP জওয়ানদের

কোথাও তাপমাত্রা মাইনাস ২০, কোথাও মাইনাস ৪০, প্রজাতন্ত্র দিবস পালন ITBP জওয়ানদের

মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা। চারিদিক বরফে সাদা হয়ে আছে। সেখানেও ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন আইটিবিপি জওয়ানরা। উত্তরাখণ্ডের আউলিতে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি। সেখানে স্কিট করছেন ITBP জওয়ানরা।

অন্যদিকে লাদাখে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি। সেখানে ১৭ হাজার ফুট উঁচুতে ভারতের পতাকা হাতে নিয়ে ভারত মাতা কে জয় হিন্দ জানাচ্ছেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ অথবা ITBP জওয়ানরা।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ITBP জওয়ানরা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

আরও পড়ুন: রামচন্দ্র এলেও রোধ করতে পারতেন না ধর্ষণের প্রবণতা, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে চাঞ্চল্য।

এছাড়াও হিমাচল সীমান্তে ১৬ হাজার ফুট উচ্চতায় ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করেছেন আইটিবিপি জওয়ানদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation