Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

গঙ্গারামের অতিরিক্ত ন্যাকামিতে বিরক্ত দর্শক! TRP তালিকায় রেটিং ভালো না থাকায় শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার একাধিক ধারাবাহিক, শুরু অন্য জল্পনা

গঙ্গারামের অতিরিক্ত ন্যাকামিতে বিরক্ত দর্শক! TRP তালিকায় রেটিং ভালো না থাকায় শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার একাধিক ধারাবাহিক, শুরু অন্য জল্পনা

সিরিয়াল হল বিনোদন জগতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সন্ধে হলেই দর্শকেরা টেলিভিশনের পর্দায় তাদের প্রিয় ধারাবাহিকগুলো দেখতে বসে যান। নিজেদের প্রিয় ধারাবাহিকগুলো না দেখলে যেন পেটের ভাত হজম হয় না মা কাকিমা দের। বর্তমান যুগে তো আবার মা কাকিমার দের পাশাপাশি বাড়ির পুরুষেরাও পাল্লা দিয়ে সিরিয়াল দেখছেন। সন্ধ্যাবেলায় টিভির পর্দায় শুরু হয়েছে কৃষ্ণকলি, উমা, মিঠাইয়ের মতন একের পর এক জনপ্রিয় ধারাবাহিক গুলি।

কিন্তু ধারাবাহিক গুলিতে টুইস্ট না থাকলে দর্শকের মন উঠে যায় সেই ধারাবাহিক থেকে। যার ফলে সেই ধারাবাহিক ধীরে ধীরে TRP তালিকা থেকেও সরে যেতে থাকে, আর কিছুদিন পর বন্ধ হয়ে যায়। সেইরকমই একটি ধারাবাহিক হল স্টার জলসার গঙ্গারাম। একে দর্শকদের কোন ধারাবাহিকে বেশিদিন পছন্দ হয় না সম্প্রতি স্টার জলসার পর্যায় দুটি নতুন ধারাবাহিকের প্রমো ভিডিও ইতিমধ্যেই উঠে এসেছে যা দর্শকদের বেশ আকৃষ্ট করে তুলেছে। একটি হল ‘অনুরাগের ছোঁয়া’ এবং অপরটি হলো ‘গুড্ডি’।

তবে এতদিন পর্যন্ত ধারাবাহিক গুলির সময় জানা যায়নি এবারে সম্প্রতি শোনা গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় ৭ই ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে নটায় সম্প্রচারিত হবে। ধারাবাহিকের মূল চরিত্রে দেখা যাবে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। এর আগেও একাধিক ধারাবাহিকে আমরা অভিনেতাকে অভিনয় করতে দেখতে পেয়েছি। এবারে দেখার অপেক্ষায় এই নতুন ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের কতটা কাছাকাছি পৌঁছে যেতে পারেন।

আরও পড়ুন: হেরে গেলো সবাই! সেরার সেরা হয়ে ‘জাতীয়’ পুরস্কার জিতল রচনার ‘দিদি নম্বর ১’! আবারও রচনা ব্যানার্জী দেখিয়ে দিলেন তিনিই সবার থেকে সেরা, এবার বাংলার সেরা ‘দিদি নম্বর ১’, জাতীয় পুরস্কার পেল রচনা ব্যানার্জীর শো

তবে গঙ্গারাম ধারাবাহিকটি এখনি শেষ হয়ে যাচ্ছে না আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ঠিক রাত দশটায় দেখা যাবে গঙ্গারাম ধারাবাহিক। যার ফলে শেষ হয়ে যাচ্ছে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকটি। বিগত কয়েক মাস ধরে এই ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি যার ফলে শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment