Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 June 2026

নাচের রিল ভিডিওয় ‘Kiss My Ass’ লিখে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত কিশোরী অভিনেত্রী হিয়া দে, তুমুল ভাইরাল ভিডিও

নাচের রিল ভিডিওয় ‘Kiss My Ass’ লিখে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত কিশোরী অভিনেত্রী হিয়া দে, তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা সিরিয়ালের দর্শকদের ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেত্রী হিয়া দে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও তাই তার জনপ্রিয়তা কমেনি বরং সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে চরম জনপ্রিয় টলিউড অভিনেত্রী হিয়া।

পাশাপাশি অনুগামীদের সঙ্গে মাঝেমধ্যেই নানা রকম নাচের ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এবার একটি নাচের রিল ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হতে হল কিশোরী অভিনেত্রীকে। কারণ নেটিজেনদের একাংশ মনে করছেন বয়সের তুলনায় তার নাচ অত্যন্ত অসম্মানজনক হয়েছে।

প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় টপ এবং জিন্স পড়ে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। এবং ক্যাপশন এর মাধ্যমে তিনি লিখেছিলেন ‘Kiss My Ass’। নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশের আপত্তি তার এই ক্যাপশন এর জন্য। তিনি বিদেশি অভিনেত্রী এবং নৃত্যশিল্পীদের অনুসরণ করতে গিয়ে নিজের বয়স এবং সংস্কৃতি ভুলে গিয়েছেন, এমনটাই অভিযোগ তাদের হিয়ার বিরুদ্ধে। পাশাপাশি বয়সের তুলনায় অনেকটাই বেশি পরিণত হয়ে গিয়েছেন অভিনেত্রী এমন মন্তব্যও ভেসে আসতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ৫৪ বছরের অক্ষয় কুমার প্রেম করছে ২৪ বছরেই নায়িকার সঙ্গে! ‘পৃথ্বীরাজ চৌহান’ এর ট্রেলার ঘিরে তীব্র ক্ষোভ নেটিজেনদের, চরম ট্রোলড সুপারস্টার অক্ষয় কুমার

তবে অভিনেত্রীর অনুগামীরা কিন্তু জানিয়েছেন অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার মাধ্যমেও সকলকে অবাক করে দিতে সক্ষম হয়েছেন ছোটপর্দার পটল ওরফে অভিনেত্রী হিয়া দে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment