Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

‘সামলাতে না পারলে এমন পোশাক পরার দরকার কি?’, ছোট পোশাক পরে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার অনন্যা পান্ডে, তীব্র কটাক্ষের মুখে অন্যান্য পাণ্ডে

‘সামলাতে না পারলে এমন পোশাক পরার দরকার কি?’, ছোট পোশাক পরে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার অনন্যা পান্ডে, তীব্র কটাক্ষের মুখে অন্যান্য পাণ্ডে

বলিউডের তারকারা একাধিক কারণে প্রায়ই কটাক্ষের শিকার হয়ে থাকেন নেটিজেনদের কাছে। তাদের ছোট ছোট জিনিসগুলো অনেক বড় ভাবে আলোচনার বিষয় করে তোলা হয় নেটমাধ্যমের পাতায়। বিশেষ করে সেলেব কিডরা বেশি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তাদের মধ্যে অন্যতম হলেন চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। সম্প্রতি অভিনেত্রী নিজের পোশাকের জন্য নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন।

বলাই বাহুল্য, খুব কম সময়ের মধ্যেই অভিনেত্রী হিসেবে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে নিতে পেরেছেন অনন্যা। ইতিমধ্যে একাধিক হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। এবার প্রথম পা রাখলেন ওয়েব প্ল্যাটফর্মে। খুব শীঘ্রই শকুন বাত্রার পরিচালনায় ‘গেহরাইয়া’ আসতে চলেছে অ্যামাজন প্রাইমে। এই ছবিতে ‘গালি বয়’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর দেখা মিলবে। এছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন ও অনন্যা পান্ডে। তাদের ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়েই এভাবে গল্প। এই ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, যা রীতিমতো সাড়া ফেলেছে দর্শকমহলে। পাশাপাশি শোরগোল পরেছে ইন্ডাস্ট্রির মধ্যেও।

সম্প্রতি ছবির তারকারা বিভিন্ন জায়গায় ছবির প্রচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তেমনি কোন এক প্রচারে উপস্থিত ছিলেন অনন্যা পান্ডে, দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী। আর সেখানে গিয়েই কটাক্ষের মুখোমুখি হলেন চ্যাঙ্কি পান্ডে কন্যা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অনন্যা পান্ডেকে দেখা যাচ্ছে একটি শর্ট লাল ড্রেসে। তারা এই ধরনের পোশাকেই অভ্যস্ত। ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী কারুর একজনের হাত ধরে সিড়ি দিয়ে নেমে আসছেন। নামার সময় হওয়ার জন্য তার জামা যাতে উড়ে না যায় সেই কারণে এক হাত দিয়ে ধরেছিলেন জামার নীচের অংশটা। আর সেই দৃশ্য চোখ এড়ায়নি পাপারাজিৎদের। সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল নেটদুনিয়ায়।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় উদ্দাম নাচ বাচ্চা মেয়ে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দের! ‘পড়াশোনাটাও একটু করো’, কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা পান্ডে। কেউ কেউ বলেছেন, সামলাতে না পারলে এমন ধরনের পোশাক পড়ার প্রয়োজন কি? বলাই বাহুল্য, নেটিজেনদের একাংশের মাঝে এই ভিডিওর জন্য রীতিমতো সমালোচিত হয়েছেন তিনি। তবে এই ভিডিওতে নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের আধিক্য বেশি থাকলেও একাধিক ইতিবাচক মন্তব্যও দেখা গিয়েছে। তার অনুরাগীরা সবসময়ের মতোই তার প্রশংসাও করেছেন। তবে সম্প্রতি এই ভিডিওর মাধ্যমে আবারও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে চর্চিত হলেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment