Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

‘ম্যায় হুঁ না’ সিনেমার গানে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ অভিনেত্রী মনামি ঘোষের! মনামীর মনমাতানো এক্সপ্রেশন ঘায়েল করেছে নেটিজেনদের, ভাইরাল ভিডিও

‘ম্যায় হুঁ না’ সিনেমার গানে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ অভিনেত্রী মনামি ঘোষের! মনামীর মনমাতানো এক্সপ্রেশন ঘায়েল করেছে নেটিজেনদের, ভাইরাল ভিডিও

টলিউড ইন্ডাস্ট্রি অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী হলেন মনামি ঘোষ। অভিনয় জীবন টেলিভিশনে ছোট পর্দা দিয়ে শুরু করলেও বর্তমানে বড় পর্দায় কাজ করছেন অভিনেত্রী। এছাড়াও গ্ল্যামার ওয়ার্ল্ডেও বেশ চর্চা রয়েছে তিনি। তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছে একাধিক পুরুষ ভক্তরা। তার ফ্যাশন সেন্স নিয়ে রীতিমতো নেটিজেনদের মধ্যে চর্চা চলে।

বর্তমান যুগে রিল ভিডিও একটি অত্যন্ত পরিচিত বিষয়। টিক টক অ্যাপ টি ব্যান হবার পর থেকেই ইনস্টাগ্রামের ভিডিও চাহিদা বেড়েছে সেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী মনামী ঘোষেরও। অভিনেত্রী ইনস্টাগ্রাম আইডি তে চোখ রাখলেই বোঝা যায় তিনি বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়াতে। মাঝেমধ্যে বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করতে থাকেন। তার ভিডিও দেখে অসংখ্য নেটিজেন তার রূপে মুগ্ধ হয়ে যায়। এবারে সেরকমই একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।

সম্প্রতি পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে বাড়ির ছাদে হিন্দি রোমান্টিক গানের সঙ্গে অসাধারণ নাচ সকলের সামনে তুলে ধরেছেন মনামী। শাহরুখ খানের, “ম্যায় হুঁ না” সিনেমার “তুমসে মিলকে দিলকা ক্যায়া হাল” গানের তালে তাকে কোমর দোলাতে দেখা গেছে। খোলা চুল এবং লং ড্রেসে মোহময়ী রূপে ধরা দিয়েছেন মনামী। তার অসাধারণ এক্সপ্রেশন নেটিজেনদের রাতের ঘুম কেড়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে রাতারাতি। ইতিমধ্যেই তিন লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখে নিয়েছে অসংখ্য মানুষ ভিডিওটি পছন্দ করেছেন এবং কমেন্ট বক্সে তার প্রশংসা জানিয়েছেন।

আরও পড়ুন: ইউরোপ ভ্রমণে মত্ত জুন আন্টি, ওয়াফল থেকে বিয়ার আর কি কি তে মজে রয়েছেন অভিনেত্রী? কোথায় কোথায় একা একা জনপ্রিয় অনভিনেত্রী ঘুরছেন উষসী?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment