Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

সুদীপার ‘রান্নাঘর’ এ এবার মা শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে হাজির ছোট্ট ইউভানও! পাশাপাশি মায়ের সঙ্গে রান্নায় হাত মিলিয়ে সকলকে চমকে দিল খুদে ইউভান, খেলল সুদীপার ছেলের সঙ্গেও

সুদীপার ‘রান্নাঘর’ এ এবার মা শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে হাজির ছোট্ট ইউভানও! পাশাপাশি মায়ের সঙ্গে রান্নায় হাত মিলিয়ে সকলকে চমকে দিল খুদে ইউভান, খেলল সুদীপার ছেলের সঙ্গেও

জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি কুকিং শো হলো রান্নাঘর যা সঞ্চালনার দায়িত্বে দীর্ঘদিন ধরে রয়েছেন টলিউড সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। তবে সাধারন নাগরিকদের সঙ্গে সঙ্গে মাঝেমধ্যেই কিন্তু বিভিন্ন সেলিব্রেটিদের আসতে দেখা যায় এখানে নতুন নতুন রান্নার রেসিপি নেটিজেনদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এবার সুদীপা চ্যাটার্জীর শেয়ার করা একটি পোষ্ট থেকে জানা গেল আগামী এপিসোডে রান্নাঘরে অতিথি হিসেবে দেখতে পাওয়া যাবে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। তবে তিনি একা নন বরং তার সঙ্গে তিনি নিয়ে এসেছেন তার ছোট্ট ছেলে ইউভানকেও।

প্রসঙ্গত এদিন সুদীপা চট্টোপাধ্যায় একটি পোস্ট শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়াতে। যেখানে তাকে দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলী এবং ইউভানের সঙ্গে। তবে সুদীপা কিন্তু একা ছিলেন না বরং তার কোলে ছিল তার ছেলে আদিদেব চট্টোপাধ্যায়। ক্যাপশনের মাধ্যমে সঞ্চালিকা জানিয়েছেন প্রথমবারের জন্য এদিন দেখা হয়েছি ছোট্ট ইউভান এবং আদিদেবের। দুজনে যে দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠতে সক্ষম হয়েছে সে কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী যে তার ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ের প্রথম ক্রাশ, সে কথা লুকিয়ে রাখেননি সুদীপা চট্টোপাধ্যায়।

বলাই বাহুল্য শুভশ্রী এবং ইউভানকে রান্নাঘরে সুদীপা চট্টোপাধ্যায় এর সঙ্গে হাত মিলিয়ে রান্না করার দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রীর অনুগামীরা।

আরও পড়ুন: ফেলুদা হওয়ার আগে থেকেই ভক্ত ছিলেন ফেলুদার, সৌমিত্র স্বপ্নেও ভাবেননি তিনিই ফেলুদা হবেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment