শীতের বিদায় বেলায় ফের ভিজতে পারে বাংলা। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে।
বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভবনা কম বলেই হওয়া অফিস জানিয়েছে।
উল্লেখ, বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ৪ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা বামেদের, জেলা থেকে রিপোর্ট চাইল আলিমুদ্দিন




