Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

‘মুখের উপর হাতি পায়খানা করে দিয়েছে ওরকম লাগছে’! গাঙ্গুবাই আলিয়ার মতো সাজার চেষ্টা করে তুমুল কটাক্ষের শিকার স্যান্ডি সাহা, তুমুল ভাইরাল হলো ছবি

‘মুখের উপর হাতি পায়খানা করে দিয়েছে ওরকম লাগছে’! গাঙ্গুবাই আলিয়ার মতো সাজার চেষ্টা করে তুমুল কটাক্ষের শিকার স্যান্ডি সাহা, তুমুল ভাইরাল হলো ছবি

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনোকিছুই এখন অসম্ভব নয়। ঘরের বসেই আমরা দেশের কোনায় কোনায় কি হচ্ছে কি ভাইরাল হচ্ছে তা দেখতে পারি, জানতে পারি। সেরকমভাবে প্রচুর প্রতিভাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় প্রতিদিন। আর সোশ্যাল মিডিয়ায় তো বর্তমানে কন্টেন্টস ক্রিয়েটার দের সংখ্যা প্রচুর। তারই মধ্যে অন্যতম একজন হলো বাংলার কনটেন্ট ক্রিয়েটার স্যান্ডি সাহা।

সোশ্যাল মিডিয়াতে যা কিছুই ভাইরাল হয় তার সবকিছু নিয়েই স্যান্ডি ভিডিও বানাতে থাকে। কিছুদিন আগেই বাদাম কাকুর গানে অদ্ভুত সাজে নিজেকে সাজিয়ে তুলেছিল সে। এবারে নিজেকে সাজিয়ে তুললো গাঙ্গুবাই এর সাজে। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত সঞ্জয়লীলা বানসালির ছবি গঙ্গুবাই কাথিয়াওয়ারি। সেই ছবিতে আলিয়ার অভিনয় দারুন প্রশংসা পেয়েছে। তার স্টাইল, লুক সব কিছুই দর্শকের নজর কেড়েছে। এবারে সেই লুকেই ধরা দিল স্যান্ডি।

এক সাক্ষাৎকারে স্যান্ডি জানিয়েছে “ছবিটা আমার দেখা হয়ে গিয়েছে, আমার কাজ হলো যেটা ট্রেন্ডি হয়ে ওঠে সেখানে আমার কিছু ভূমিকা থাকে। তাই আলিয়ার গঙ্গুবাই এর লুকেও আমি নিজেকে সাজিয়ে একটি ব্লগ তৈরি করেছি। ছবিতে প্রত্যেকেই দারুন অভিনয় করেছেন, বেশ কিছু আইকনিক দৃশ্য আছে। তবে এখনও আমি নিজের ভিডিও আপলোড করিনি। অনেকেই অপেক্ষা করে রয়েছে আমার ভিডিও দেখার জন্য। ভিডিও আপলোড করার সাথে সাথে অনেক ধরনের সমালোচনা হবে জানি।”

আরও পড়ুন: ‘উড়ন্ত গায়ে হলুদের পর এবার একমুঠো সিঁদুর পরে বিয়ে হয়ে গেল গৌরীর’! ‘গৌরী এলো’র নতুন প্রোমোতে তীব্র উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল প্রোমো

সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক মানুষ গঙ্গুবাইয়ের সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন। তাই স্যান্ডি ও বাদ পড়লো না। তিনি জানিয়েছেন “আমি আলিয়াকে ১০-এ ৯.৫ না হলে ৯ দিতে পারি। স্টার কিড হয়েও তিনি দারুণ অভিনয় করেন। প্রত্যেক ছবিতে এরকমই ভার্সেটাইল অভিনয় করেন তিনি। সত্যিই প্রতিভাময়ী। পুরো ছবিটাকে দেব ১০-এ ৭ কিংবা ৮।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment