Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 June 2026

‘বাদাম বিক্রি না করলে খাবো কি, ভুল করে ফেলেছি’! নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ে নিজেই ক্ষমা চাইলেন ‘সেলিব্রিটি’ ভুবন বাদ্যকর, ভুল শুধরে নিলেন বাদাম কাকু, তুমুল ভাইরাল ভিডিও

‘বাদাম বিক্রি না করলে খাবো কি, ভুল করে ফেলেছি’! নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ে নিজেই ক্ষমা চাইলেন ‘সেলিব্রিটি’ ভুবন বাদ্যকর, ভুল শুধরে নিলেন বাদাম কাকু, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনেক কিছুই ভাইরাল হয়, সেরকম কয়েক মাস আগে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। তিনি নিজের বাদাম গানের সঙ্গে গোটা দেশে জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে তাকে নিয়ে চর্চা হয় গোটা দেশে। শুধুমাত্র দেশ নয় বিদেশের মাটিতেও তার এই গান জনপ্রিয়তা পেয়েছে। তাই বর্তমানে সেলিব্রেটিতে পরিণত হয়েছেন ভুবন বাবু। তাই কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন তিনি এখন আর বাদাম বিক্রি করবেন না। তিনি বলেছিলেন “এখন আমি সেলিব্রেটি এখন আর আমাকে বাদাম বিক্রি করা মানায় না, এখন বাদাম বিক্রি করলে লোকে আমায় কি বলবে বলুন।”

ভুবন বাবুর এই সিদ্ধান্তের পর সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ধিক্কার পড়ে যায়। তাকে নিয়ে সকল নেটিজেনরা জানান যে ভুবন বাদ্যকর এরও অবস্থা রানু মন্ডল এর মতই হবে, অহংকার মানুষের পতনের কারণ। এই সমস্ত মন্তব্য শুনার পরে নিজের ভুল শুধরে নিলেন ভুবন বাবু। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন তার জন্য তিনি লজ্জিত।

গত শুক্রবার ভুবন বাবু শান্তিনিকেতনে আসেন গোধূলি বেলার মিউজিক সংস্থার সঙ্গে নতুন গান নিয়ে তার চুক্তি স্বাক্ষর করতে। সেখানে এসে তিনি তার গাড়ি দুর্ঘটনা নিয়ে কথা বলেন এবং এবং আগের ওই মন্তব্যের ভুল সংশোধন করেন। তিনি বলেন “আগের মন্তব্যে ভুল হয়েছিল আমাকে সবাই ক্ষমা করে দেবেন বাদাম বিক্রি না করলে আমি খাব কি? এখন আপনারা যদি এভাবে আমাকে পাশ থেকে ঠেলে ফেলে দেন তাহলে কি করে হবে, আমার বাদাম তো আছেই আমি বাদাম বিক্রি করেই খাব। এই বাদাম আপনাকে আমাকে আপনাদের এত কাছাকাছি এনে দিয়েছে আর আমাকে এত দূর অব্দি নিয়ে গিয়েছে।”

আরও পড়ুন: ক্যাটরিনাকে ভালোবেসে কি নামে ডাকেন অভিনেতা ভিকি? জানলে নিশ্চই অবাক হবেন!

ঘুরে ঘুরে বাদাম বিক্রি করার সময় এই গান জনপ্রিয়তা পেয়েছিল ভুবন বাবুর। কিন্তু সেলিব্রিটি হওয়ার পর থেকে তিনি তার পুরোনো পেশাকে অমান্য করার জন্য নেটিজেনরা তার ওপর বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠে। আর নেটিজেনদের এই ক্ষোভের কারণ বুঝতে পেরেই তিনি নিজের ভুল শুধরে নেয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment