Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

১০ মাসে পা দিল রাজা-মধুবনীর পুত্র কেশব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেশবের ‘ইদুঁর দাঁতে’র ছবি, খুদে কেশব কত বড় হয়ে গেল দেখুন!

১০ মাসে পা দিল রাজা-মধুবনীর পুত্র কেশব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেশবের ‘ইদুঁর দাঁতে’র ছবি, খুদে কেশব কত বড় হয়ে গেল দেখুন!

দীর্ঘ ১১ বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা গিয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামী এবং অভিনেত্রী মধুবনীকে। গতবছর জন্ম নিয়েছে তাদের একমাত্র সন্তানকে কেশব। এবার কেশবের দাঁত উঠতেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিতে দেখা গেল টলিউডের এই জনপ্রিয় জুটিকে।

প্রসঙ্গত বাবা মায়ের মতোই জন্মের খুব অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়ে উঠেছে কেশব। অনুগামীরা তাকে দেখার জন্য তাই মুখিয়ে থাকেন। পাশাপাশি রাজা এবং মধুবনীর সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাদের আবদার করতে দেখা যায় কেশব এর ছবি দেখতে চেয়ে। তাই তাদের দাবি মেনে এদিন কেশবের দাঁত ওঠার ছবি শেয়ার করে নিতে দেখা গিয়েছে অভিনেতা রাজা গোস্বামীকে।

প্রসঙ্গত সম্প্রতি দশ মাস বয়সে পা দিয়েছে কেশব।কিন্তু ইতিমধ্যেই অনুগামীদের চোখের মণি হয়ে উঠেছে সে। যে কারণে নেটিজেনদের একটি বড় অংশ কেশবের ছবি দেখতে পেলেই ভালোবাসায় ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া। বলাই বাহুল্য এদিন তাই তার ইঁদুর দাঁতের ছবি দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুগামীরা। প্রসঙ্গত বর্তমানে সংসার এবং কেশবকে সময় দেওয়ার জন্য বড় পর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী মধুবনী। তবে কেশবের সঙ্গে তার সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত দারুণ পছন্দ করেন অনুগামীরা।

আরও পড়ুন: Mithai: রুদ্র দা-ধারা স্বামী-স্ত্রী! একথা শুনেই আইপিএস হওয়ার ভুত মাথাচাড়া দিয়ে উঠেছে নিপার, আর তাতেই ঘটে গেল ভয়ানক বিপদ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment