Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

এখনও স্ত্রী শুভশ্রীর প্রেমে অন্ধ রাজ চক্রবর্তী! স্ত্রীর দিক থেকে আজও নজর সরে না, ভিডিও শেয়ার করে শুভশ্রীর প্রশংসা করলেন রাজ চক্রবর্তী

এখনও স্ত্রী শুভশ্রীর প্রেমে অন্ধ রাজ চক্রবর্তী! স্ত্রীর দিক থেকে আজও নজর সরে না, ভিডিও শেয়ার করে শুভশ্রীর প্রশংসা করলেন রাজ চক্রবর্তী

সম্প্রতি গেল সকলের প্রিয় উৎসব দোল উৎসব রংয়ের এই উৎসবে আট থেকে আশি সকলেই মেতে ওঠে রং খেলায়। আর এই তালিকায় বাদ পড়েননি টলিউডের হিট কাপল রাজ-শুভশ্রীর জুটিও। ইন্ডাস্ট্রির সূত্রেই আলাপ হয় দুজনের। তারপর বন্ধুত্ব, প্রেম, বিয়ে এবং অবশেষে ছোট ইউভানকে নিয়ে ভরা সংসার রাজ-শুভশ্রীর।

দোল উৎসবে দুজনে চুটিয়ে রং খেলেছে রাজ, শুভশ্রী। রাজ চক্রবর্তীর আভিজাত আবাসন আরবানায় প্রতিবছর সেখানেই ধুমধাম আয়োজনে দোল উৎসব পালন করা হয়। সেই দোল উৎসবে ইন্ডাস্ট্রির অনেক তারকার এ যোগদান করে। কিন্তু এখন ইউভান যেহেতু খুবই ছোট এবং করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি ঠিক হয়নি তার কারণে ইউভানের কথা মাথায় রেখেই এবারে বাইরে আর দোল খেলতে বেরোননি রাজ-শুভশ্রী। তাই এবারে বাড়ির মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে ইউভানকে নিয়ে প্রথমবার দোল খেলায় মেতে উঠলেন প্রত্যেকে। লাল আবিরের ছোট টিকা দিয়ে ইউভানকে রং মাখিয়েছে শুভশ্রী। শুভশ্রীর গালে সিঁথিতে এবং কপালে লাল হলুদ আবিরের ছোঁয়া।

ঐদিন বিধায়ক রাজ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শুভশ্রী এবং ছেলে ইউভানে একটি ভিডিও পোস্ট করে। যেখানে শুভশ্রীকে সাদা রংয়ের কুর্তি এবং পালাজো পরে দেখা গিয়েছে এবং ইউভান সাদা শার্ট প্যান্টে সেজে উঠেছে। নিজেদের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন শুভশ্রী। গাড়ি আসতেই ইউভানকে নিয়ে এগিয়ে গেলেন গাড়ির দিকে। ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে বাজে জনপ্রিয় গান ‘ইয়ে তেরি চাঁদ বালিয়া।’ ক্যাপশনে হিন্দিতে রাজ চক্রবর্তী লিখেছেন তার অনুবাদ করলে মানে দাঁড়ায় ‘তোমাকে দেখছি নাকি প্রকৃতির শোভা দেখছি।’ আবার ইউভানকে নিয়ে লিখেছেন মিত্তি মায়ের টাকলু ছেলে।

আরও পড়ুন: পরনে নীল-সাদা স্প্যাগেটি টিউব! হট লুকে ফের সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

সোশ্যাল মিডিয়ায় ইউভান এখন জনপ্রিয়। বাবা মার থেকেও তাঁর জনপ্রিয়তা যেন অনেক বেশি। সম্প্রতি ১৮ মাস বয়সের চুল কেটেছে ইউভান, এখন সে টাকলু। কিন্তু তবুও মিষ্টতা এক ফোটা কমেনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment