Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 June 2026

রামপুরহাটের বগটুই গ্রামে গেল না কেন্দ্রীয় ফরেন্সিক দল

রামপুরহাটের বগটুই গ্রামে গেল না কেন্দ্রীয় ফরেন্সিক দল

বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় ফরেন্সিক দলের। কিন্তু এদিন ওখানে যাচ্ছে না কেন্দ্রীয় ফরেন্সিক দল। এদিন রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় ফরেন্সিক দলের প্রতিনিধিরা। এরপর কলকাতায় এসে ফরেন্সিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তাঁরা। শুক্রবার রামপুরহাটের বগটুই গ্রামে যেতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত কলকাতার সিপি সহ ৪ পুলিশ অফিসার

কলকাতা ও দিল্লির অফিসারদের নিয়ে একটি গঠন করা হবে। সেই টিম যেতে পারে বগটুই গ্রামে। তবে এদিনই বগটুই গ্রামে যাবেন অন্য একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। অন্যদিকে রামপুরহাটকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ৮ জনকে। আগুন লাগানোর আগে তাঁদের শরীরে আঘাত করা হয়েছিল। রাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন পুলিশকে।  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal