Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

‘ও আমার ভাইয়ের মতো ছিল, কতো আবদার করতো আমার কাছে’! প্রয়াত সুপারস্টার অভিষেক চ্যাটার্জিকে নিয়ে মুখ খুললেন প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী, ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি

‘ও আমার ভাইয়ের মতো ছিল, কতো আবদার করতো আমার কাছে’! প্রয়াত সুপারস্টার অভিষেক চ্যাটার্জিকে নিয়ে মুখ খুললেন প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী, ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি

সম্প্রতি মাত্র ৫৮ বছর বয়সে অকাল প্রয়াণ ঘটেছে জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর। জানা গিয়েছে ধারাবাহিকের শুটিং চলাকালীন শরীর অসুস্থ থাকায় বাড়ি চলে গিয়েছিলেন তিনি। তবে হাসপাতালে ভর্তি হতে রাজি ছিলেন না অভিনেতা। যে কারণে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষপর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতার।

প্রসঙ্গত তার মৃত্যুর পর থেকেই স্মৃতি চারণ করে মুখ খুলতে দেখা গিয়েছিল টলিউডের একাধিক ব্যক্তিত্বকে। এবার সেই তালিকায় যোগদান করলেন আরেক প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। প্রসঙ্গত অভিনেতা তাপস পালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল অভিনেতা অভিষেক চ্যাটার্জীর যে কারণে তাপস পালের পরিবারের সঙ্গেও দারুণ সুসম্পর্ক বজায় ছিল তার এদিন নন্দিনী পাল জানিয়েছেন অভিষেক এবং তাপস দুজনেই ইন্ডাস্ট্রির রাজনীতি বুঝতে পারেননি।

যে কারণে বিভিন্ন ক্ষেত্রে অন্যায়ের শিকার হতে হয়েছিল তাদের। তবে তারা জীবনের শেষ দিন পর্যন্ত সৎভাবে অভিনয় করে গিয়েছেন, এমন দাবি করতে দেখা গিয়েছে অভিনেতার স্ত্রীকে। পাশাপাশি তিনি জানিয়েছেন অভিষেক চ্যাটার্জী তার নিজের ভাইয়ের মত ছিলেন। যে কারণে তার কাছে মাঝেমধ্যেই খাওয়া-দাওয়া থেকে শুরু করে নানান বিষয়ে আবদার করতে দেখা যেত তাকে। বলাই বাহুল্য নন্দিনীর স্মৃতিচারণা চোখে জল এনে দিয়েছে দর্শকদের।

আরও পড়ুন: ঘোর সমস্যা!! বিয়ে মানতে নারাজ বনি এবং কৌশানির পরিবার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment