Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

দীর্ঘ এক বছরের বিরতি, সন্তান একটু বড় হতেই টেলিভিশনের পর্দায় ফিরছেন মিঠাইয়ের নন্দা অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, বাদ পড়তে পারেন কৌশাম্বী? মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী

দীর্ঘ এক বছরের বিরতি, সন্তান একটু বড় হতেই টেলিভিশনের পর্দায় ফিরছেন মিঠাইয়ের নন্দা অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, বাদ পড়তে পারেন কৌশাম্বী? মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী

গত বছরই মা হয়েছেন টেলিভিশনের ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ প্রিয়ম চক্রবর্তী। এই একবছর মাতৃত্বের স্বাদ চুটিয়ে উপভোগ করেছেন অভিনেত্রী। যার জন্য নিজের কর্ম জীবন থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তবে এবারের ছুটি কাটিয়ে আবারো কর্ম জীবনে ফিরতে চলেছেন অভিনেত্রী এমনটাই জানালেন তিনি।

টেলিভিশন জগতের আরো একটি জনপ্রিয় মুখ হলে শুভজিৎ কর তার সঙ্গেই দু’বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন প্রিয়ম। বিয়ের দুবছর পরেই জন্ম নেয় তাদের পুত্র সন্তান। ভালোবেসে সন্তানের নাম রেখেছেন মিশভ। এবারে সন্তান বড় হতেই আবার ও কর্মজীবনের ফিরছেন অভিনেত্রী। মিঠাই ধারাবাহিক শুরু হবার সময় তাকে নন্দার চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি আমরা প্রত্যেকে। কিন্তু ধারাবাহিকের শুটিং চলাকালীন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে এবং সে সময় তিনি কাজের থেকে বিরতি নেন।

আর তারজন্য নন্দা র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কৌশাম্বি। সেই সময়টা নিজের সন্তানের প্রতি যত্নশীল হয়েছিলেন অভিনেত্রী। তবে এবার আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি জি বাংলায় শুরু হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন জগতে ফিরছেন প্রিয়ম। একদম অন্যরকম একটি লুক এবং চরিত্র নিয়ে ফিরছেন পর্দায়। নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: শিরদাঁড়া নিয়ে কেন বিভ্রান্ত স্বস্তিকা মুখার্জি, কী লিখলেন ট্যুইটে?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment