Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
1 July 2026

‘নিয়ম সবার জন্যই এক মামা’! নাম না করেই ঋতুপর্ণা সেনগুপ্তকে খোঁচা দিলেন শ্রীলেখা মিত্র? প্লেন-কান্ড নিয়ে চাঞ্চল্য নেটদুনিয়ায়, নাম না করে ঋতুপর্ণাকে খোঁচা শ্রীলেখার?

‘নিয়ম সবার জন্যই এক মামা’! নাম না করেই ঋতুপর্ণা সেনগুপ্তকে খোঁচা দিলেন শ্রীলেখা মিত্র? প্লেন-কান্ড নিয়ে চাঞ্চল্য নেটদুনিয়ায়, নাম না করে ঋতুপর্ণাকে খোঁচা শ্রীলেখার?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট এর মাধ্যমে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছিলেন মাত্র কয়েক মিনিট দেরি হওয়ার জন্য তাকে প্লেনে উঠতে দেননি ইন্ডিগো কর্তৃপক্ষ। বারবার অনুরোধ করা সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি তাকে ওই প্লেন ধরে আহমেদাবাদের উদ্দেশ্যে যাত্রা করার। ফলস্বরূপ শুটিংয়ে সময় মতো উপস্থিত হতে পারেননি বলে অভিযোগ জানিয়ে ছিলেন অভিনেত্রী।

তবে এবার নাম না করেই তার উদ্দেশ্যে কটাক্ষমূলক পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, এমন দাবি তুললেন নেটিজেনদের একটি বড় অংশ। কারণ এদিন ঋতুপর্ণা সেনগুপ্তের পোস্টটি ভাইরাল হওয়ার পরেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন ট্রেন হোক কিংবা প্লেন নিয়ম সকলের জন্যই এক মামা। তবে এর পরে গোটা বিষয়টি নিয়ে তার সামনে প্রশ্ন রাখা হলে অভিনেত্রী এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি আসলে নিজের কথাই বলতে চেয়েছেন।

কারণ দেরি করে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য তাকেও প্লেন মিস করতে হয়েছিল। তবে তা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট দেন নি বলে দাবি করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: নিজের মেকাপহীন ছবি দেখে ভয় পেলেন শ্রাবন্তী, ভয়ংকর! নিজের মেকআপহীন ছবি দেখে চমকে উঠলেন শ্রাবন্তী, ভাইরাল ছবি

বরং জানিয়েছেন তিনি মনে করেন নিয়ম সকলের জন্যই এক হওয়া উচিত এবং সবারই জীবনে কাজের অপরিসীম গুরুত্ব রয়েছে তাই কারো জন্য ট্রেন বা প্লেন অপেক্ষা করবে না, এটাই স্বাভাবিক বলে মনে করেন শ্রীলেখা। বলাইবাহুল্য তার এই পোস্ট ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: নতুন ছবি দিলেন দিতিপ্রিয়া, ভারতীয় পোশাকে টম বয়েজ হেয়ারকাটেই একেবারে অন্য রূপ নায়িকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment