Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার অন্যতম অভিযুক্ত 

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার অন্যতম অভিযুক্ত 

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। ধৃতের নাম কলেবর সিংহ। পুলিশ সূত্রে খবর, ধৃত কলেবর তপন খুনে মাস্টার মাইন্ড ছিলেন। জানা গিয়েছে, শুক্রবারই ধৃতকে আদালতে পেশ করা হবে।  

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কলেবর সিংহকে বকারোর জিরিডি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়িও ওই অঞ্চলে। তপন কুন্দ খুনের ঘটনায় মূল চক্রী কলেবরের ভূমিকা নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। ধৃত খুনের পরিকল্পনায় যুক্ত ছিলেন নাকি নিজেই পয়সার বিনিময়ে খুন করেছেন তা নিয়ে নিশ্চিত কিছু জানায়নি তদন্তকারীরা। এদিকে শুক্রবারই তপন কান্দু খুনের ঘটনায় আদালতে কেস ডায়েরি জমা দেবে সিট। 

উল্লেখ্য গত ১৩ মার্চ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। এই ঘটনায় কার্যত উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কাউন্সিলর খুনের তদন্তে রাজ্যের তরফে সিট গঠন করা হয়। এদিকে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি করে আসছেন মৃত কাউন্সিলরের স্ত্রী। সম্প্রতি এই দাবিতে আদালতের দ্বারস্থ হন তিনি। শুক্রবারই এই ঘটনায় কেস ডায়েরি তলব করেছে আদালত। এদিনই সিবিআই তদন্তের আবেদনের শুনানি রয়েছে আদালতে। 

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন ব্যবসায়ী উজ্জ্বল চৌধুরী, চিকিৎসক সপ্তর্ষী ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal