Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরিয়ান খান মাদক মামলার অন্যতম সাক্ষীর! ‘অন্য কোনো রহস্য আছে এর পেছনে’, প্রয়াত মামলার অন্যতম সাক্ষী প্রভাকর, দায়ী কে?

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরিয়ান খান মাদক মামলার অন্যতম সাক্ষীর! ‘অন্য কোনো রহস্য আছে এর পেছনে’, প্রয়াত মামলার অন্যতম সাক্ষী প্রভাকর, দায়ী কে?

গতবছর অক্টোবর মাসে মুম্বাইয়ের এক বিলাসবহুল জাহাজে পার্টি করতে গিয়ে এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তার সঙ্গেই পুলিশের জালে ধরা পড়েছিলেন আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা। এরপর মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করলেও প্রায় মাসখানেক জেলে রাত কাটাতে হয়েছিল আরিয়ান খানকে।

তবে এরপর অবশ্য এনসিবির তরফে জানানো হয়েছিল যে আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি, পাশাপাশি তার ফোন থেকেও পাওয়া যায়নি কোনোরকম মাদক বিষয়ক তথ্য যে কারণে অতি সহজেই জামিন মিলেছিল তার। তবে এবার আরো একবার গোটা বিষয়টি উঠে এলো নেটিজেনদের সামনে কারণ সম্প্রতি মৃত্যু ঘটেছে এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেলের।

তিনি আরিয়ানের মাদক-কাণ্ডের আরেক সাক্ষী কে পি গোসাভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। জানা গিয়েছে মুম্বাইয়ের মাহুল এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন প্রভাকর। এবং এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে তার পরিবারে মা, স্ত্রী, এবং দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন: গোলাপি রঙের লেহেঙ্গা চলিতে মোহময়ী লুকে ধরা দিলেন অভিনেত্রী সৃজলা গুহ, অভিনেত্রীর রূপে ঘায়েল হাজারো পুরুষ অনুগামীরা, ভাইরাল ভিডিও

তবে এদিন গোটা বিষয়টির পেছনে নেটিজেনরা রহস্য খুঁজতে চাইলেও, মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে ওই সাক্ষীর। এবং এর পিছনে অন্য কোনো রকম রহস্য নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment