সোশ্যাল মিডিয়ার দৌলতে এই মুহূর্তে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা এবং টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কের কথা অনুগামীদের সকলেরই জানা। কিছুদিন আগেই টলিউডের এই জনপ্রিয় জুটি জানিয়েছিলেন খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। করোনার জন্য আরো আগেই বিয়ে করতে পারেননি তারা বলেও জানাতে দেখা গিয়েছিল অঙ্কুশকে।
তবে এবার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ভিডিও শেয়ার করে চরম সমালোচনার মুখোমুখি হতে হলো অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। প্রসঙ্গত কিছুদিন আগে অভিনেত্রীর জন্মদিনে একটি ভিডিও শেয়ার করেছিলেন অঙ্কুশ হাজরা। যেখানে আদরে আদরে প্রেমিকাকে ভরিয়ে দিতে দেখা গিয়েছিল তাকে। সে সময়ে অনেকেই মোটেই ভালোভাবে নেননি গোটা বিষয়টিকে।
ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। এদিন অভিনেত্রী যে ভিডিও শেয়ার করেছেন সেখানে অভিনেতার গালে ভালবেসে চুমু খেতে দেখা গিয়েছে তাকে। কিন্তু এই দৃশ্য দেখার পর নেটিজেনদের একাংশ জানিয়েছেন বিয়ের আগে এহেন নোংরামি করা মোটেই উচিত নয়।
View this post on Instagram
তবে অপর দিকে এই জুটির অনুগামীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাই এই ভিডিওটিতে তাদের দু’জনকে একসঙ্গে খুব ‘কিউট’ লাগছে বলে কমেন্ট করতে দেখা গেছে তাদের।




