Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
11 June 2026

কাশ্মীরে বেনজির জঙ্গি হানা, নিহত অন্তত ১৮ সিআরপিএফ জওয়ান

গাড়ি বোমা সরাসরি ধাক্কা মারে সিআরপিফ জওয়ানদের গাড়ির কনভয়ে

কাশ্মীরে বেনজির জঙ্গি হানা, নিহত অন্তত ১৮ সিআরপিএফ জওয়ান

ফের রক্তাক্ত কাশ্মীর। লোকসভার মুখে কাশ্মীরের পুলওয়ামা জেলায় বড় জঙ্গি হানার ঘটনায় অন্তত ১৮ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে। গোটা এলাকায় প্রায় যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে।
নজিরবিহীন জঙ্গি হামলার মুখে আধা সামরিক বাহিনী। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরায় সিআরপিএফ কনভয়ে গাড়ি বোমা বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ১৮ জন সেনা জওয়ানের। মৃতদের মধ্যে অন্তত ১৩ জন সিআরপিএফ জওয়ান বলে সূত্রের খবর। হামলার দায় স্বীকার করেছে জৈশ-ই-মহম্মদ।

আরও পড়ুন: বলিউড বনাম রিপাবলিক টিভি-টাইমস নাউ: অর্ণব গোস্বামীদের বিরুদ্ধে মামলা শাহরুখ, সলমনদের, আমিরদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation