Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

অসুস্থ সত্যজিতের ‘চারুলতা’; শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী 

অসুস্থ সত্যজিতের ‘চারুলতা’; শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী 

অসুস্থ অভিনেত্রী মাধবী মুখার্জি। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ পড়েন চারুলতা খ্যাত অভিনেত্রী। বর্তমানে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিসিন বিভাগে রেখে তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: কী পড়বেন, কীভাবে গড়বেন কেরিয়ার? ছাত্র-ছাত্রীদের জন্য একগুচ্ছ কোর্স নিয়ে হাজির জেআইএস ইন্সটিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চ

হাসপাতাল সূত্রে খবর, মাধবী মুখার্জির রক্তে শর্করার সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরেই রক্তাল্পতায় ভুগছিলেন তিনি। এছাড়াও বেশ কিছু সমস্যা রয়েছে। এদিন সকালে আচমকাই অসুস্থতা বোধ করেন। সেই সময় তড়িঘড়ি করে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, কোভিডের কারণে দীর্ঘ দিন হাসতাপালে নিয়ে গিয়ে নিয়মিত শারীরিক পরীক্ষা করানো হচ্ছিল না।  কিন্তু হঠাৎ অভিনেত্রীর সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। মাধবী মুখার্জির এখন বয়স ৮০ বছর। হঠাৎ অসুস্থ হওয়ার খবরে চিন্তিত অভিনেত্রীর অনুরাগীরাও।   

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal