কোভিড থাবা বসালো নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শরীরে।
শান্তিনিকেতনে নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। বেশ কিছু দিন ধরে শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শ মতন বাড়িতেই করোনা পরীক্ষা হয় তাঁর। রিপোর্ট আসে পজিটিভ। এছাড়াও অন্যান্য বার্ধ্যক্যজনিত অসুখও রয়েছে অমর্ত্য সেনের।
আরও পড়ুন: জন সম্পর্ক অভিযানে শুক্রবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রাহুল সিংহ
শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কোভিডের কারনে প্রায় ২ বছর শান্তিনিকেতনে যাননি তিনি। এরপর ১ জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন প্রবীণ অর্থনীতি বিদ নোবেলজয়ী অমর্ত্য সেন৷ শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ১০ জুলাই লন্ডন চলে যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। কিন্তু কোভিড সংক্রমিত হওয়ার জেরে এখন লন্ডনে যাওয়া হচ্ছে না নোবেলজয়ীর।




