Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

বিশ্ব বাজারে ফের অপরিশোধিত তেলের দাম বাড়ল, কলকাতায় জ্বালানির দাম কত জানুন

বিশ্ব বাজারে ফের অপরিশোধিত তেলের দাম বাড়ল, কলকাতায় জ্বালানির দাম কত জানুন

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। বিশ্ব বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৬ ডলার প্রতি ব্যারেল। শনিবার সেই দাম ১১০ ডলার প্রতি ব্য়ারেল। এক নজরে দেখে নেওয়া যাক এদিন কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম কত?

কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.৬৩ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। কলকাতায় শেষ ৬৯ দিনে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। টানা ৬৯ দিন জ্বালানির দাম এক আছে তিলোত্তমায়।

দেশের রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৮৯.৭২ টাকা।

আরও পড়ুন: এসআইআর ইস্যুতে বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা ব্যানার্জির

মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.২৭ টাকা। কলকাতার প্রায় একই দাম মুম্বইয়ে।

চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৯৪.২৪ টাকা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal