Take a fresh look at your lifestyle.

এসআইআর ইস্যুতে বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা ব্যানার্জির

ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্ক চলছে দেশজুড়ে। বিহারের পর বাংলায় এসআইআর হবে বলে শুরু হয়েছে জল্পনা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে ভুগছেন অনেকেই!
মঙ্গলবার এই ইস্যুতে বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ললিপপ হয়ে যাবেন না বলে কমিশনকে আক্রমণ মমতার।
বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় এসআইআর করেছে নির্বাচন কমিশন। তাতে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই আবহে এই রাজ্যে এসআইআর হবে বলেই জল্পনা শুরু হয়েছে। সেই সুর ধরেই এদিন মমতা বলেন, ভোট আসলে এনআরসি। ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা।
মুখ‍্যমন্ত্রী আরও যোগ করেন, ইলেকশন কমিশনকে প্রণাম জানাই, সালাম জানাই। দয়া করে বিজেপির ললিপপ হবেন না। তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না।

Comments are closed.