Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

আচমকাই উর্দ্ধমুখী দেশের কোভিড গ্রাফ, একমাসের ব্যবধানে ফের সংক্রমিত প্রিয়ঙ্কা গান্ধী

আচমকাই উর্দ্ধমুখী দেশের কোভিড গ্রাফ, একমাসের ব্যবধানে ফের সংক্রমিত প্রিয়ঙ্কা গান্ধী

দেশে ফের উর্দ্ধমুখী কোভিড গ্রাফ। এরমধ্যেই ফের করোনা সংক্রমিত হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। একমাসের ব্যবধানে ফের করোনা সংক্রমিত হলেন তিনি। নিজেই টুইট করে জানিয়েছেন তিনি। আপাতত তিনি আইসোলেশনে আছেন।

এরআগে জুন মাসেই করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। সেইবার কোভিড সংক্রমিত হয়েছিলেন মা সোনিয়া গান্ধীও। এরপর ফের করোনা থাবা বসালো প্রিয়ঙ্কা গান্ধীর শরীরে।

অন্য দিকে দেশে উর্দ্ধমুখী কোভিড গ্রাফ। আচমকাই বেড়ে গিয়েছে করোনার দৈনিক সংক্রমণ। এক লাফে ২৫.৮% বৃদ্ধি পেয়েছে। একদিন করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পেরিয়ে গিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৮২৬।

আরও পড়ুন: অনলাইনে মদ কিনতে গিয়ে ২৪ হাজার টাকা খোয়ালেন প্রধানমন্ত্রী মনমোহনের মিডিয়া পরামর্শদাতা সঞ্জয় বারু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation