Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

এগিয়ে গেল কাতার বিশ্বকাপ শুরুর দিন, জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ

এগিয়ে গেল কাতার বিশ্বকাপ শুরুর দিন, জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ

একদিন এগিয়ে শুরু হবে কাতার বিশ্বকাপ। আগামী ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফার  (FIFA) পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: পরের মরসুম থেকেই আইএসএলে ইস্টবেঙ্গল-মোহনবাগান

আগে সেনেগাল বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে আয়োজক কাতারই প্রথম ম্যাচে খেলবে। ওইদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি একটিমাত্র ম্যাচই খেলা হবে। বিগত চার বিশ্বকাপ ধরে আয়োজক দেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছে। এবার সেই রীতিই বজায় থাকলো। খেলার সূচিতে পরিবর্তনের কারণে বিশ্বকাপ ফুটবল খেলার দিনও একদিন বেড়ে গেল। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ছিল ২৮ দিনে। এবার তা বেড়ে দাঁড়ালো ২৯ দিন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports