Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

প্রথমবার খুদের ছবি শেয়ার করলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়! অনুরাগীদের ‘লক্ষ্মীছানা’-র নাম জানালেন অভিনেত্রী

প্রথমবার খুদের ছবি শেয়ার করলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়! অনুরাগীদের ‘লক্ষ্মীছানা’-র নাম জানালেন অভিনেত্রী

গত একুশে জুলাই মা হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। হাসপাতালের বেডে শুয়ে নতুন মায়ের সময় কেমন ভাবে কাটছে সেই সমস্ত বহু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকেন অভিনেত্রীর স্বামী অনির্বাণ বিশ্বাস। বাসবদত্তা নিজেও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সদ্যোজাত কন্যা সন্তানের ছবি পোস্ট করেন। তবে এবার দম্পতি তাদের ফেসবুক পেজে সদ্য জাতের নাম শেয়ার করলেন। সদ্যজাতের নাম হল আদিরা। নাম প্রকাশের পর তাদের ভক্তরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এই দম্পতিকে। তবে এই দম্পতি তাদের শিশুকন্যার ছবি পোস্ট করলেও মুখটা তেমনভাবে বোঝা যাচ্ছে না। নাম জানার পর অভিনেত্রীর ভক্তদের মনে শিশু কন্যাকে দেখার উৎসাহ বেড়ে গেছে।

নবজাতকের সঙ্গে দুজনের ফটো শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘Hello World! Introducing our beach of love. It’s A Baby Girl ‘। এর সাথে ছিল হার্ট ইমোজি। তবে সোশ্যাল মিডিয়াবাসীরা এই নতুন বাবা মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ছোট্ট মেয়ের হাতে চুমু খাওয়ার ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন স্বয়ং অভিনেত্রী নিজেই। ক্যাপশনে লিখেছেন লক্ষী ছানা। ২০১৮ সালে অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের সাথে অনির্বাণ বিশ্বাসের বিবাহ ‌সম্পন্ন হয়। প্রথমে তাদের প্রেম তারপরে বিয়ে হয়।

আরও পড়ুন: জন্মদিনের পার্টিতে অঙ্কুশ কে বাদ দিয়ে শ্বশুর মশাইয়ের সঙ্গে নেচে সকলকে তাক লাগিয়ে দিল ঐন্দ্রিলা, দেখে থমকে গিয়েছে টলিউড, শ্বশুরের সাথেই জমিয়ে দিলেন পার্টি ঐন্দ্রিলা! তুমুল ভাইরাল ভিডিও

বাসবদত্তা কেরিয়্যার শুরু হয় ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে ধারাবাহিকের মধ্যে দিয়ে। এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন চলচ্চিত্র সমালোচক। কিন্তু অভিনেত্রীর কখনোই অভিনয় করার ইচ্ছা ছিল না তিনি চাইতেন সাংবাদিক হতে। কিন্তু ঋতুপর্ণ ঘোষের তরফ থেকে যখন ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব আসে তখন তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেননি। তারপর বাসবদত্তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। গানের ওপারে ধারাবাহিকের পর তাকে দেখা যায় বয়েই গেল ধারাবাহিককে অভিনয় করতে। সিরিয়ালের পাশাপাশি অভিনেত্রী বিভিন্ন সিনেমাতেও অভিনয় করেছেন যেমন শ্রাবণের ধারা, রক্ত রহস্য। সম্প্রতি বাসবদত্তাকে দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক অভিযানে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment