Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

বাজারে লক্ষ লক্ষ টাকার ঋণ এদিকে সংগ্রহে রয়েছে ৯ লাখের পেন, ৫ কোটির ঘড়ি! অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ জানেন কি? জানলে আপনিও অবাক হবেন

বাজারে লক্ষ লক্ষ টাকার ঋণ এদিকে সংগ্রহে রয়েছে ৯ লাখের পেন, ৫ কোটির ঘড়ি! অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ জানেন কি? জানলে আপনিও অবাক হবেন

বলিউডের দীর্ঘ কয়েক শতক ধরেই রাজত্ব চালিয়ে আসেন বিগ বি, প্রথম থেকেই তিনি দর্শকের নিজের জন্য পাকাপোক্তভাবে একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। বয়স ৭০ পেরিয়ে গেলেও এখনো অভিনয়ের ময়দান ছাড়েননি। আজ আমরা কথা বলব সেই ব্যক্তি এবং তার স্ত্রীকে নিয়ে। অর্থাৎ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে নিয়ে আজ আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা অনেকেরই অজানা।

বলিউডে বেশ কয়েকটি ছবিতে দুজনকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। শেষ দেখা গিয়েছিল কি অ্যান্ড কা ছবিতে। বংশী অর বিরজু ছবিতে এর আগে সিলসিলা, কাভি খুশি কাভি গম, অভিমান ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন সেই ছুটি বাস্তবে স্বামী-স্ত্রীর জুটিতে পরিণত হয়। তারপর থেকে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। এখনো একে অপরের পাশে হাতে হাত রেখে চলছেন দুজন। এত বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকে কত টাকা উপার্জন করেছেন দুজনে তা শুনলে আপনি অবাক হবেন।

বর্তমানে দুজনের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫৬ কোটি টাকা। ২০১৮ সালে জনপ্রিয় রাজনীতিবিদ জয়া বচ্চন নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন। সেখানেই দুজনের মোট হাজার কোটি টাকার সম্পত্তির হিসেব দেওয়া রয়েছে। স্থাবর সম্পত্তি ৫৪০ কোটি এবং অস্থাবর সম্পত্তি ৪৬০ কোটি। সূত্রের খবরে জানা গিয়েছে বর্তমান সময়ে প্রতি মাসে ৩০ কোটি টাকা উপার্জন করেন অমিতাভ বচ্চন এবং স্ত্রী জয়া বচ্চন উপার্জন করেন ৩৫ লক্ষ টাকা। কোন বানেগা ক্রোড়পতি শো টি হোস্ট করার জন্য প্রতি পর্ব পিছু বিগ বি পারিশ্রমিক নেন ৪ কোটি টাকা করে। আর সম্প্রতি ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করে তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মোট ১০ কোটি টাকা।

আরও পড়ুন: ব্যাক টু ওল্ড লাইফ, মা হওয়ার পরে ফের পুরোদমে ওয়ার্কআউট শুরু করলেন শুভশ্রী

মুম্বাইতে তাদের নিজস্ব বাড়ি জলসা ছাড়াও আরো পাঁচটি বিলাসবহুল বাড়ি রয়েছে দুজনের নামে প্রতিটি বাড়ির মূল্য প্রায় ৩২ কোটি টাকা। আন্ধেরিতে যে বিলাসবহুল বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাড়া নিয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। প্রতি মাসে সেই বাড়িটির ভাড়া দেন তিনি মোট ১০ লক্ষ টাকা। দিল্লির গুলমোহর পার্কে একটি বাড়ি ছিল বচ্চনের যেটা ২০২২ সালে ২৩ কোটি টাকাতে বিক্রি করে দেন তিনি। এছাড়াও ভোপাল, গুজরাত, পুনেতে তার জমি কেনা রয়েছে। উত্তরপ্রদেশের দৌলতপুর এলাকায় তিন একর জমি রয়েছে। লখনউতে কাকোরি এলাকায় একটি চাষযোগ্য জমি রয়েছে জয়া বচ্চনের নামে।

এ তো গেল অভিনেতাদের দেশের সম্পত্তির হিসেব দেশের বাইরেও বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে অমিতাভ বচ্চনের। ফ্রান্সের ব্রিগনোগান প্লেগে কোটি টাকার মূল্যের একটি বিলাসবহুল বাংলো কিনেছেন তিনি। এছাড়াও জয়া বচ্চনের কাছে রয়েছে ৬২ কোটি টাকা মূল্যের সোনার গয়না। জয়া বচ্চন যে এক একটি ঘড়ি পড়েন তার মূল্য ৫১ লক্ষ টাকা। আর অমিতাভ বচ্চনের ব্যবহৃত ঘড়ির মূল্য গুলি ৩.৪ কোটি টাকা। দুজনের কাছে এমন বহু প্রেম সংরক্ষিত রয়েছে যাদের একেকটির মূল্য ৯ লক্ষ টাকা। এছাড়াও নামিদামি ব্রান্ডের গাড়ি তো তার সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, রোলস রয়েস, পোর্সে এমন প্রায় ১২টি কোটি টাকার গাড়ির মালিক দুজন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment