Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

‘এতো বড় সিরিয়াল সেলিব্রিটি হয়েও নেই কোনো অহঙ্কার’! মাঝরাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো চা-বাপুজি কেক খেয়ে নিজের সারল্যে সকলকে অবাক করলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘এতো বড় সিরিয়াল সেলিব্রিটি হয়েও নেই কোনো অহঙ্কার’! মাঝরাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো চা-বাপুজি কেক খেয়ে নিজের সারল্যে সকলকে অবাক করলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্প্রতি লেন্সবন্দি হলেন আমাদের সকলের প্রিয় জুন আন্টি। হলুদ শাড়ি, সবুজ ব্লাউজ, ডান হাতে ঘড়ি, চোখে রোদ চশমা আর ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিকে দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে। কিন্তু কোন শুটিং ফ্লোরে নয়। হাজরার মোড়ে ছিলেন অভিনেত্রী। আর সেখান থেকেই নিজের নিষিদ্ধ আনন্দ উদযাপনের সময়টুকু শেয়ার করে নিলেন নিজের অনুরাগীদের সাথে। যদিও অনুরাগীরাও সবসময় মুখেই থাকেন তাঁর জীবনের ছোটখাটো সমস্ত সময় উপভোগ করার জন্য।

ভিডিওতে ঊষসীকে বলতে শোনা যায়, “আমি এখন হাজরা মোড়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপুজি কেক খাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে বাপুজি কেক খেতে। ছোটবেলায় বাপুজি কেক অতটা খেতে দিত না বাড়ি থেকে। এই জন্য একটা নিষিদ্ধ আনন্দ আছে”। মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গরম চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে বাবুজি কেকের স্বাদ উপভোগ করছেন উষসী।

ছোটবেলার নিষিদ্ধ কাজের মধ্যে বর্তমানের নিষিদ্ধ আনন্দ উপভোগ করছেন অভিনেত্রী। শৈশবে যে কাজ করতে ছিল হাজার বাঁধা তা এখন স্বাধীনভাবে করতে পেরে স্বাধীনতার আনন্দ বুঝি কম কিছু নয়। তারই একটি ভিডিও নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। যদিও ভিডিওতে নিজের আনন্দ উপভোগ করছেন অভিনেত্রী ঠিকই কিন্তু এর জন্য বেশি শব্দ খরচ করেননি তিনি। মূলত ব্যস্ত ছিলেন সেই সময়টুকুর আনন্দকে লুফে নিতে। অনুরাগীরা যে তাদের প্রিয় অভিনেত্রীর এই ভিডিও পেয়ে খুবই খুশি তা স্পষ্ট তাঁর কমেন্ট সেকশন থেকে। যেমন অনেকেই অভিনেত্রীকে জানিয়েছেন যে অভিনেত্রীর এই কাণ্ডে নিজেদের সাথে মিল পাচ্ছেন তারাও।

আরও পড়ুন: টিউশন পড়তে গিয়ে কোচিং ক্লাসেই পড়াশুনা না করে প্রেমিকের হাত ধরে উদ্দাম নাচলেন এক কিশোরী! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে তুমুল ভাইরাল ভিডিও

প্রসঙ্গত উষসী কিন্তু বেশ স্বাস্থ্য সচেতন। রোজকার রুটিন মেনে বেশ ভালোমতোই জিম করেন। কিন্তু এই জিম আর নিজের কাজের ব্যস্ত রুটিন এর মধ্যে ফাঁক পেলেই এই ছোট ছোট আনন্দ উপভোগ করেন অভিনেত্রী। আর সেগুলি তিনি শেয়ার করেন তাঁর অনুরাগীদের সাথেও। দিন করুক আগেও অভিনেত্রীকে রাস্তার ধারের ফুটপাথ এর দোকান থেকে ভাত মাছের ঝোল খেতে দেখা গিয়েছিল। তখনও সমান প্রতিক্রিয়ায় পেয়েছিলেন অনুরাগীদের কাছ থেকে অভিনেত্রী।

শ্রীময়ী ধারাবাহিকের হাত ধরে বেশ ভালই জনপ্রিয়তা পেয়েছেন উষসী। বলতে গেলে মুখ্য চরিত্রকে ছাপিয়ে যাওয়ার মতো অভিনয় দেখা গিয়েছে তাঁর মধ্যে। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও মানুষ সেই চরিত্রটিকে বেশ আপন করে নিয়েছিলেন। অভিনয়ের জন্য নেগেটিভ চরিত্রের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কারও পেয়েছেন উষসী। দর্শকদের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছিলেন তিনি। যার কারনেই হয়তো ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও এখনো কেউ ভুলতে পারেনি জুন আন্টিকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment