হৃত্বিক রোশন, বলিউডের গ্রিক গড নামে যার পরিচয়। এমনিতেই বেশ শান্তশিষ্ঠ স্বভাবের মানুষ তিনি। বরাবরই করে তাকে আমরা কুল ভাবে দেখে এসেছি। তবে হঠাৎ কি এমন ঘটল যার জন্য ভক্তের উপর ক্ষেপে গেলেন অভিনেতা? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভক্তের সঙ্গে হৃত্বিক রোশনের দুর্ব্যবহার করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিনেতা তার দুই ছেলে রেহান এবং হৃদান কে নিয়ে কোন থিয়েটার থেকে ব্রহ্মাস্ত্র দেখে বেরোচ্ছিলেন তিনি। তখনই দূর থেকে তার এক ভক্ত ছুটে আসে তার সঙ্গে সেলফি তোলার জন্য।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দুই ছেলেকে নিয়ে সিনেমা দেখে গাড়িতে উঠছিলেন হৃত্বিক রোশন। আর ঠিক তখনই নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঐ ব্যক্তি ছুটে আসে ঋত্বিক রোশনের কাছে। হৃত্বিক রোশনের নিরাপত্তার দায়িত্বে থাকা বডিগার্ড তখন ওই ব্যক্তিকে সরাতে ব্যস্ত আর তখনই হৃত্বিক রোশন রাগের সুরে চিৎকার করে ওঠে,” কি করছিস তুই কি করছিস এটা?” আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া রাতারাতি ভাইরাল হয়ে পড়ে।
এই ভিডিও দেখে বেশ বিরক্ত হয়েছেন নেটিজেনরা। অনেকই দাবি করেছেন “এতটা বেশি প্রতিক্রিয়া না করলেই ভালো হতো। একটা সেলফি দিয়ে দিলেই তো মিটে যায় ঘটনা। সেলিব্রেটিদের ছেলে মেয়েরা কি এতটাই মোমের পুতুল যে একটু গায়ে ধাক্কা লাগলেই কষ্ট হবে।” নেটিজেনদের দাবি হৃত্বিক রোশনের থেকে এই ধরনের আচরণ তারা আশা করেনি।
আরও পড়ুন: আমরা জানি, ওরা মিথ্যে বলছে, কাদের মিথ্যুক বললেন অনির্বাণ?
সম্প্রতি কিছুদিন আগেই একই ঘটনা ঘটেছিল শাহরুখ খানের সঙ্গে। এয়ারপোর্ট থেকে নিজে দুই ছেলের সঙ্গে ফিরছিলেন অভিনেতা। তখনই বাদশা কে দেখতে পেয়ে এক ভক্ত ছুটে আসে। আর নিজের বাবা কে রক্ষা করতে গিয়ে আরিয়ান ঐ ব্যক্তিকে ধাক্কা দিয়ে দেয়। শাহরুখ খান ও এই বিষয়ে বেশ বিরক্ত হয়েছিলেন। তবে মুখে কোন রা কাটেননি। বলিউডের অভিনেতাদের এরকম বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে যাতে বেশ বিরক্ত হন নেটিজেনরা।
View this post on Instagram