Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 35°C
18 June 2026

“একি মেকআপ ছাড়া তো একেবারে চেনাই যাচ্ছে না” – নো মেকআপ লুকে বলিউডের ফ্যাশন সেনসেশন উরফি জাভেদকে দেখে কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

“একি মেকআপ ছাড়া তো একেবারে চেনাই যাচ্ছে না” – নো মেকআপ লুকে বলিউডের ফ্যাশন সেনসেশন উরফি জাভেদকে দেখে কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

উরফি জাভেদ বলিউডের টপ হটেস্ট অভিনেত্রীদের মধ্যে একজন। এই অভিনেত্রী বিশেষত জনপ্রিয়তা পেয়েছেন বিগ বস এর মাধ্যমে। গোটা ভারতবর্ষে তিনি বেশ সমালোচিত হন নিজের ফ্যাশন সেন্সের জন্য। তবে হল এবার তাঁর একেবারে উল্টো। নো মেকআপ লুকে ক্যামেরাবন্দী হলেন অভিনেত্রী। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলো।

উরফি এমন একজন অভিনেত্রী যিনি মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতেই চান না। কার্যত একেবারেই পছন্দ করেন না তিনি। এর আগে মুম্বাইয়ের পাপারাৎজিরা বহুবার চেষ্টা করেছিলেন অভিনেত্রীর মেকআপ ছাড়া ছবি তুলতে। কিন্তু অভিনেত্রী কার্যতা প্রত্যেকবার পালিয়ে গিয়েছেন।

কিন্তু এবার আর সেটা হলো না। প্রসঙ্গত অভিনেত্রী শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনে গিয়েছিলেন। আর সেখান থেকেই ক্যামেরাবন্দি হন তিনি। একেবারে মেকআপ ছাড়া লুকে দেখতে পাওয়া গেল তাঁকে। পাপারাৎজিদের দেখে অভিনেত্রী মুখে হাত দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। তাঁর আগেই যা ছবি তোলার তোলা হয়ে গিয়েছিল। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতে এই মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার সেনসেশনের মেকআপ ছাড়া লুক।

আরও পড়ুন: ‘শরীরে বুদবুদ তৈরি হলে হার্ট অ্যাটাক হয়’! অভিনেতা জন আব্রাহামের কথা শুনে হতবাক নেটদুনিয়া! ‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনার ফল’, কটাক্ষ নেটিজেনদের, হার্ট অ্যাটাকের কারণ জানিয়ে হাসির খোরাক জন

তবে অনেকেই আবার অভিনেত্রীর এই মেকআপ ছাড়া লুকের বেশ প্রশংসাই করেছেন। যদিও এই লোকে অভিনেত্রীর চোখে নিচের ডার্ক সারকেল পুরো স্পষ্ট। কিন্তু তারপরেও তাঁর অনুরাগীরা তাঁকে পছন্দ করেছেন। প্রশংসা করে অভিনেত্রীর এক অনুরাগী লিখেছেন, “এটাই তো বেশ ভালো”। কিন্তু প্রশংসার পাশাপাশি বেশ সমালোচনা শিকার হয়েছেন অভিনেত্রী। সমালোচনা করে নেটিজেনরা বলেছেন মেকআপ ছাড়া তো চেনাই যাচ্ছে না তাঁকে।

কিন্তু আবার অন্যদিকে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রীকে ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, “আপনারা চা খাবেন?”। অভিনেত্রীর এই ব্যবহারে যথেষ্ট প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন বলেছেন, “উরফির ব্যবহার সত্যিই ভালো”।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bollywood