Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গেই দেবী আরাধনায় মেতে উঠতে চান দেশের মাটির নোয়া, শেয়ার করলেন পুজোর প্ল্যান

প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গেই দেবী আরাধনায় মেতে উঠতে চান দেশের মাটির নোয়া, শেয়ার করলেন পুজোর প্ল্যান

প্রেমিকের বাড়িতেই ধুমধাম করে হয় পুজোর আয়োজন। সেখানেই থাকবেন তিনি। দিনের বেলার পুরোটাই কাটাবেন তার ‘বাবি’র সাথে। মাঝরাতে দিকে অবশ্য ঠাকুর দেখতে যাবে কিছু প্ল্যান রয়েছে। কথা হচ্ছে, অভিনেত্রী শ্রুতি দাসকে নিয়ে। প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের গুপ্তিপাড়ার বাড়িতেই এবছর দুর্গাপুজোর আনন্দে সামিল হবেন দেশের মাটি ধারাবাহিকের নোয়া। পুজোর প্ল্যান সম্পর্কে শ্রুতি জানালেন, ‘আমার বয়ফ্রেন্ডের বাড়িতে পুজো হয়। তো দিনের বেলাটা ওখানেই থাকব। রাতে এই বছর ঠাকুর দেখার ইচ্ছে আছে। ওই পুজোর কাজ মিটে গেলে মাঝরাতের দিকে। যদিও এখনও সেভাবে কিছু ঠিক করিনি।’

একসময় প্রেমিক স্বর্ণেন্দুকে নিয়ে কম কটাক্ষ শুনতে হয় নি অভিনেত্রীকে। কিন্তু, সেসব সমালোচনাকে সহজেই উপেক্ষা করে যুগলে চুটিয়ে প্রেম করছেন। এমনকি প্রেমিক স্বর্ণেন্দু তার হাত ধরেছিলেন বলেই ইন্ডাস্ট্রিতে শ্রুতি কাজ পেয়েছেন এমন অভিযোগও শুনতে হয়েছিল নায়িকাকে। শ্রুতি অবশ্য সেই বিষয়টিকে একেবারেই পাত্তা দিতে নারাজ। বর্তমানে ত্রিনয়নীর নয়নের কাজের ক্ষেত্রে ভাঁটা পড়লেও ব্যক্তিজীবনে শ্রুতি অবশ্য ভীষণই আত্মবিশ্বাসী। বিশ্বাস করেন আবার তিনি ছোট পর্দায় কাম ব্যাক করবেন। যদিও এই বছর কালার্স বাংলার মহালয়ায় কালী চরিত্রে রূপদান করে দর্শকদের নজর কেড়েছেন শ্রুতি।

সব সময়েই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ছোটপর্দার এই নায়িকা। আসলে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রুতি। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ছবি-ভিডিয়োও দিয়ে থাকেন প্রায়শই। আর এবার প্রেমিকের সাথেই দেবী আরাধনার মেতে উঠার প্ল্যান যে ইতিমধ্যেই গুছিয়ে নিয়েছেন নায়িকা একথা বলাই বাহুল্য।

আরও পড়ুন: জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে গোপাল ভক্ত মিঠাই কে না ডাকায় রেগে গেলেন মিঠাই ভক্তরা, নেট দুনিয়ার কটাক্ষ, “যাদের হাতে এখন কাজ নেই তাদের বারবার ডাকে দিদি নং ওয়ানে অথচ জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে গোপাল ভক্ত মিঠাইকে ডাকতে পারল না জি বাংলা?”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল