Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 July 2026

জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে গোপাল ভক্ত মিঠাই কে না ডাকায় রেগে গেলেন মিঠাই ভক্তরা, নেট দুনিয়ার কটাক্ষ, “যাদের হাতে এখন কাজ নেই তাদের বারবার ডাকে দিদি নং ওয়ানে অথচ জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে গোপাল ভক্ত মিঠাইকে ডাকতে পারল না জি বাংলা?”

জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে গোপাল ভক্ত মিঠাই কে না ডাকায় রেগে গেলেন মিঠাই ভক্তরা, নেট দুনিয়ার কটাক্ষ, “যাদের হাতে এখন কাজ নেই তাদের বারবার ডাকে দিদি নং ওয়ানে অথচ জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে গোপাল ভক্ত মিঠাইকে ডাকতে পারল না জি বাংলা?”

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হল জন্মাষ্টমী। কৃষ্ণ প্রেমী মানুষের কাছে সব থেকে বড় উৎসব জন্মাষ্টমী। বাঙালিরা বরাবরই গোপাল ভক্ত। সেই কারণে একেবারে আলাদাভাবেই নিজের মাহাত্ম্য বহন করে চলেছেন নারায়ন। এদিন কৃষ্ণ পূজা, গোপাল পূজা, লোকনাথের পুজো এছাড়াও যে যার গুরুদেবের সামনে কিছু নৈবেদ্য নিবেদনের মাধ্যমে পালন করে থাকেন জন্মাষ্টমী। এছাড়াও বাঙ্গালীদের মধ্যে একটি কথার প্রচলন আছে যে ভবে জন্ম নিলে একবার হলেও জন্মাষ্টমী পালন করতে হবে। জি বাংলা জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে এবার পালিত হবে জন্মাষ্টমী স্পেশাল এপিসোড।

আজকে বিকেল থেকেই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে পালিত হবে জন্মাষ্টমীর স্পেশাল। যদিও এর কোন প্রমো বা এর কোন রকম প্রচার এখনো শুরু করেনি জি বাংলা। তবে আজকের স্পেশাল এপিসোড এ যারা আসবেন সেই সমস্ত অভিনেত্রীরা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন এই এপিসোডের কিছু স্মৃতি বন্দী মুহূর্ত। আর সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী নিজেই এনাউন্স করেছেন জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে কারা কারা থাকছেন। অভিনেত্রী শ্রুতি দাস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করেছেন যেখানে অভিনেত্রীর সাথে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত রয়েছেন আরও তিন অভিনেত্রী। সেই ছবিতে রয়েছেন, শ্রুতি,এলফিনা, শ্রীতমা এবং মধুবনী গোস্বামী। আর এরপরেই শুরু হল এক নতুন বিতর্ক।

জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। শুধু জি বাংলার বলা ভুল হবে গোটা বাংলার সেরার সেরা শিরোপা রয়েছে এখন মিঠাইয়ের হাতে। আর এই ধারাবাহিকে নায়িকা মিঠাই যে কতটা গোপাল ভক্ত তা তো ধারাবাহিকের প্রতিটি গল্পের মধ্যে দিয়েই প্রমাণিত হয়। এছাড়াও ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই এ অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। তিনি নিজেও যে তাঁর ব্যক্তিগত জীবনে কতটা গোপাল ভক্ত সেটা আমাদের সকলেরই জানা। ধারাবাহিক শুরু হয়েছে অনেক আগে তারপরে এখনো একবারও মিঠাইকে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে ঢাকা হয়নি।

আরও পড়ুন: বাকি আর পাঁচটা ধারাবাহিকের মতো নয়, একেবারে বাঙালি নিয়ম নীতি অনুযায়ী শংকর ঐশানির বিবাহ পর্ব দেখানো হলো ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে

মিঠাই অনুরাগীদের কথা অন্তত জন্মাষ্টমী স্পেশাল এপিসোড এ তাঁকে রাখা যেতে পারত। নেটিজেনদের বক্তব্য যে সমস্ত অভিনেত্রীদের হাতে বর্তমানে কোন কাজ নেই। কোন ধারাবাহিকেই অভিনয় করছেন না তাঁদেরকে বারবার ডাকা হচ্ছে দিদি নাম্বার ওয়ানে। বিষয়টি ঠিক কোন দিকে ইঙ্গিত করে তা স্পষ্ট দর্শকের সামনে। যেহেতু জি বাংলা জন্মাষ্টমী স্পেশাল এপিসোড নিয়ে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যার কারণে জানা সম্ভব হচ্ছে না যে এই স্পেশাল এপিসোড কি শুধু এই একদিনই। নাকি মূল জন্মষ্টমী এবং নন্দ উৎসবের দিন আরও দুটি স্পেশাল এপিসোড অপেক্ষা করে আছে দর্শকের জন্য। যদি থাকে তাহলে সেই এপিসোড গুলিতে কারা থাকবেন সে বিষয়েও এখনো জানা সম্ভব হয়নি। এবার দেখা যাক দিদি নাম্বার ওয়ান এর জন্মাষ্টমী স্পেশাল এপিসোড ঠিক কতটা সাফল্য অর্জন করে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল