Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

এবার আসতে চলেছে “হামি ২।” দেখে নিন ছবির মজাদার বিটিএস, ভাইরাল ভিডিও

এবার আসতে চলেছে “হামি ২।” দেখে নিন ছবির মজাদার বিটিএস, ভাইরাল ভিডিও

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত হামি ছবিটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছিল। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে এই পরিচালক জুটি নিয়ে আসতে চলেছেন হামি দুই। জল্পনা সত্যি করে ইতিমধ্যেই এই ছবির পোস্টার রিলিজ হয়ে গেছে। বেরিয়ে গেছে এই ছবির টিজার। হামী প্রেমীদের জন্য রয়েছে আরও একটি সুখবর। আগামী ১৬ই অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবির প্রথম গান “নো চাপ…!”

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উইন্ডোজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই গান তৈরীর নেপথ্যের কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পরিচালক নন্দিতা রায় এক ঝাঁক খুদেকে নিয়ে শুটিং করছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই বেশ ভাইরাল হয়েছে। ছোট্ট শিল্পীদের দাপাদাপি রীতিমতো মন জয় করে নিয়েছে দর্শকদের।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে মুক্তি পাওয়ার কথা ডিসেম্বর মাসে। ইতিমধ্যেই এই ছবির একটি মিউজিক্যাল ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলার দেখে বুঝে যাচ্ছে দুই বন্ধুর বন্ধুত্বের কথা বলবে এই হামি দুই। হামি ছবিতে লালটু ও মিতালির জুটি বেশ মন জয় করেছিল দর্শকদের। লালটুর ভূমিকায় শিবপ্রসাদ ও মিতালির ভূমিকায় গার্গী রায়চৌধুরীর অভিনয় দেখে অনেকেই হেসে লুটোপুটি খেয়েছিলেন।

আরও পড়ুন: ‘সলমন খান মাটির মানুষ, অত বড় সুপারস্টার হয়েও সলমন কত বিনম্র’! ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেতার সাথে মঞ্চ শেয়ার করে জানালেন ঋতাভরী চক্রবর্তী

এই বছর বড়দিনে ফের একবার সবাই মুখিয়ে রয়েছেন বড় পর্দায় লালটু আর্ মিতালিকে দেখার জন্য। জানা গেছে হামি দুই ছবিতে হামির সব অভিনেতা -অভিনেত্রীরাই কাজ করেছেন। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। তবে সব থেকে অবাক করে দেওয়া ব্যাপার হলো বিশেষ একটি ক্যামিও চরিত্রে এই ছবিতে আবির্ভাব ঘটবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment