Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

কিং খানের ৫৭ তম জন্মদিনে বিশেষ উপহার, ২৭ বছর পর ফের আরো একবার পর মুক্তি পাচ্ছে ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ভাইরাল ভিডিও

কিং খানের ৫৭ তম জন্মদিনে বিশেষ উপহার, ২৭ বছর পর ফের আরো একবার পর মুক্তি পাচ্ছে ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ভাইরাল ভিডিও

মাঝরাতে আরব সাগরের তীর থেকে ভেসে আসছে অসংখ্য মানুষের কন্ঠস্বর। ভিড়টা ওই জায়গাতেই আটকে রয়েছে। একসময় এগোতে পারছিল না ট্যাক্সি বাস কিছুই। যতদূর দেখা যায় শুধু কেবলই হাজার হাজার মানুষের মাথা। লোক নামছে আজ ভগবানের বাড়ির সামনে। মন্দিরের নাম মান্নাত। সেই মান্নাত এর ভগবানের আজ শুভ জন্মদিন। হাজার হাজার মানুষ যার প্রেমে পাগল আজ ২রা নভেম্বর ৫৭ তে পা দিলেন আমাদের সকলের প্রিয় বলিউডের বাদশা শাহরুখ খান। তবে কিং খানের জন্মদিনে কিং খান এবং তার ভক্তদের জন্য রয়েছে বড় রকমের সারপ্রাইজ আর সারপ্রাইজটা দিতে চলেছে যশরাজ ফিল্মস। তবে কি সেই সারপ্রাইজ সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রত্যেকেই।

শাহরুখ খানের গোটা অভিনয় জীবনে দিলবালে দুলহানিয়া যে অন্যতম মাইলস্টোন সেটা অস্বীকার করা জায়গায় রাখে না। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই ছবি এত বছর পরেও এতটুকু পুরনো হয়নি দর্শকের কাছে। যতবারই দেখা যায় ততবারই যেন শাহরুখ প্রেমীরা নতুন করে প্রেমে পড়ে যান। সিমরান এবং রাজের প্রেম কাহিনী দর্শকদের আজও চোখের সামনে ভাসে। আর কিং খানের জন্মদিনের দিন ফের আরো একবার এই ছবি রিলিজ হতে চলেছে। সিনেপ্রমীদের জন্য এই বিশেষ উদ্যোগ নিচ্ছে পিভিআর ও আইনক্স।

যশোরাজ ফিল্মসের তরফ থেকে এটি শাহরুখ খানের জন্মদিনের বিশেষ উপহার। প্রতিবছর জন্মদিনে নিজের মান্নাতের বাড়ির সামনে এসে হাজির হন শাহরুখ খান। সেখানে তাকে এক ঝলক দেখার জন্য উপস্থিত থাকে হাজার হাজার ভক্ত। প্রতি বছরই এই এক ছবি দেখে আসছি আমরা প্রত্যেকে।

আরও পড়ুন: সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সুরেলা গলায় ‘সাগর কিনারে’ গান গাইলেন রানু মন্ডল, আরো একবার ভাইরাল হলো এই সুপারহিট গায়িকার ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment