Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

মিজোরামে পাথর ধসে দুর্ঘটনায় নিহত,আহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা কেন্দ্রের

মিজোরামে পাথর ধসে দুর্ঘটনায় নিহত,আহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা কেন্দ্রের

মিজোরামে পাথর খাদান ধসে মৃত্যু হয়েছে ১২ জনের। এরমধ্যে বাংলার বাসিন্দা রয়েছেন ৫ জন। মৃত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করল কেন্দ্র। বুধবার জানানো হয়েছে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: তেলেঙ্গানা এনকাউন্টারকে বাহবা দিয়ে ট্যুইট, পরে ভুল স্বীকার করে সোশ্যাল মিডিয়া টিমকে বরখাস্ত বাবুল সুপ্রিয়র

মঙ্গলবার রাতে একটি টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় শোকপ্রকাশ করেন। তিনি মৃতদেহ দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দেন। মৃত পাঁচজনের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এবার এই ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করল কেন্দ্র। একটি রাস্তা নির্মাণের সময় ধস নেমে মৃত্যু হয় তাঁদের। এই মাসের ৮ তারিখে তাঁরা ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতে মিজোরামে গিয়েছিলেন। ওই ঠিকাদার সংস্থা মিজোরামে জাতীয় সড়ক নির্মাণ করছিল। সেই সময় পাথর খাদান থেকে পাথর আনার কাজ করার সময় ধস নামে। মৃত্যু হয় ১২ জনের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation